কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৩. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ২৯২১
আন্তর্জাতিক নং: ২৯২১
হজ্ব - উমরার অধ্যায়
তালবিয়ার বর্ণনা
২৯২১। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)...... সাহল ইবন সা'দ সাঈদী (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তিই তালবিয়া পাঠ করে, সাথে তার ডান ও বাঁ দিকের পাথর, গাছপালা অথবা মাটি, এমনকি দুনিয়ার সর্বশেষ প্রান্ত পর্যন্ত উভয়দিকের সবকিছু তালবিয়া পাঠ করে।
كتاب المناسك
بَاب التَّلْبِيَةِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ الأَنْصَارِيُّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَا مِنْ مُلَبٍّ يُلَبِّي إِلاَّ لَبَّى مَا عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ مِنْ حَجَرٍ أَوْ شَجَرٍ أَوْ مَدَرٍ حَتَّى تَنْقَطِعَ الأَرْضُ مِنْ هَا هُنَا وَهَا هُنَا " .
হাদীসের ব্যাখ্যা:
এ বাস্তব সত্যটি কুরআন মজীদে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে, সৃষ্টি জগতের প্রতিটি বস্তুই আল্লাহ্ তা'আলার তসবীহ্ ও গুণকীর্তন করে থাকে; কিন্তু মানুষ এ তসবীহ্ ও প্রশংসা বুঝতে পারে না। ঠিক এভাবেই বুঝতে হবে যে, লাব্বাইক উচ্চারণকারী ঈমানদার বান্দার সাথে তার ডানে-বামের প্রতিটি জিনিস লাব্বাইক বলে। কিন্তু আমরা এদের লাব্বাইক ধ্বনি শুনতে পাই না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)