কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৩. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ২৯১৯
আন্তর্জাতিক নং: ২৯১৯
হজ্ব - উমরার অধ্যায়
তালবিয়ার বর্ণনা
২৯১৯। যায়িদ ইব্ন আখযাম (রাহঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর তালবিয়া ছিল নিম্নরূপঃ “লাব্বায়কা আল্লাহুমা লাব্বায়কা, লাব্বায়কা লা শারীকা লাকা লাব্বায়কা ইন্নাল-হামদা ওয়ান-নি'মাতা লাকা ওয়াল-মুলকা লা শারীকা লাকা।”
كتاب المناسك
بَاب التَّلْبِيَةِ
حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ، حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، قَالَ كَانَتْ تَلْبِيَةُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ " .
হাদীসের ব্যাখ্যা:
হাদীস ব্যাখ্যাতাগণ লিখেছেন যে, আল্লাহ তা'আলা তাঁর প্রিয় বন্ধু হযরত ইব্রাহীম আলাইহিস সালামের মাধ্যমে নিজ বান্দাদেরকে হজ্ব অর্থাৎ, তাঁর মহান দরবারে উপস্থিতির আহ্বান জানিয়েছিলেন- (যার উল্লেখ কুরআন মজীদেও রয়েছে।) তাই হজ্ব যাত্রী বান্দা যখন ইহরাম বেঁধে এ তালবিয়া পাঠ করে, তখন যেন সে ইব্রাহীম (আঃ)-এর ঐ আহ্বান ও আল্লাহ্ তা'আলার ঐ দাওয়াতের উত্তরে নিবেদন করে যে, হে আল্লাহ! তুমি তোমার দরবারে উপস্থিতির জন্য ডাক দিয়েছিলে এবং নিজের বন্ধু ইবরাহীম (আঃ)-এর মাধ্যমে ঘোষণা দিয়েছিলে। তাই আমি হাজির, লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)