কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৩. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৮৯৭
আন্তর্জাতিক নং: ২৮৯৭
হজ্ব - উমরার অধ্যায়
কিসে হজ্জ ফরয হয়
২৮৯৭। সুওয়াইদ ইব্‌ন সাঈদ (রাহঃ)....... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পাথেয় ও বাহন। অর্থাৎ আল্লাহ তা'আলার বাণীঃ "যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে” (সূরা আলে ইমরানঃ ১৭) (-এর তাৎপর্য এটাই)।
كتاب المناسك
بَاب مَا يُوجِبُ الْحَجَّ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سُلَيْمَانَ الْقُرَشِيُّ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ وَأَخْبَرَنِيهِ أَيْضًا، عَنِ ابْنِ عَطَاءٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ الزَّادُ وَالرَّاحِلَةُ ‏"‏ ‏.‏ يَعْنِي قَوْلَهُ ‏(‏ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً ‏)‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

কুরআন মজীদে হজ্ব ফরয হওয়ার শর্ত হিসাবে বলা হয়েছে: مَنِ اسۡتَطَاعَ اِلَیۡہِ سَبِیۡلًا অর্থাৎ, হজ্ব ঐসব লোকদের উপর ফরয, যারা সফর করে মক্কা শরীফ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে। এখানে যে সংক্ষিপ্ত ও অস্পষ্ট কথা বলা হয়েছে, সম্ভবত প্রশ্নকারী সাহাবী এটা স্পষ্টভাবে জানতে চাইলেন এবং জিজ্ঞাসা করলেন যে, এ সামর্থ্যের নির্দিষ্ট মাপকাঠি কি? হুযুর (ﷺ) উত্তরে বললেন, একটি জিনিস তো এই যে, যানবাহনের ব্যবস্থা থাকবে, যার দ্বারা মক্কা শরীফ পর্যন্ত সফর করা যায়। দ্বিতীয় জিনিসটি এই যে, পানাহারের পাশাপাশি প্রয়োজনের জন্য এতটুকু সম্পদ থাকতে হবে, যা ঐ সফরকালীন সময়ের খরচের জন্য যথেষ্ট হতে পারে। ফুকাহায়ে কেরাম এ খরচের মধ্যে ঐসব লোকদের খরচকেও অন্তর্ভুক্ত করেছেন, যাদের ভরণ-পোষণের দায়িত্ব হজ্ব গমণকারীর উপর ওয়াজিব।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)