কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৩. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৮৯৬
আন্তর্জাতিক নং: ২৮৯৬
হজ্ব - উমরার অধ্যায়
কিসে হজ্জ ফরয হয়
২৮৯৬। হিসাম ইব্‌ন আম্মার (রাহঃ)...... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি মহানবী (ﷺ) এর সামনে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল! কিসে হজ্জ ফরয হয়? তিনি বললেন, পাথেয় ও বাহন থাকলে সে (পুনরায়) বললো, হে আল্লাহর রাসূল! হাজ্জী কে? তিনি বললেনঃ যার (ইহরামের কারণে) এলোমেলো কেশ এবং দুর্গন্ধ শরীর। অপর এক ব্যক্তি দাঁড়িয়ে বললো, হে আল্লাহ্র রাসূল ! হজ্জ কি? তিনি বললেনঃ উচ্চস্বরে তালবিয়া পাঠ ও রক্ত প্রবাহিত (কুরবানী) করা। ওয়াকী (রাহঃ) মূল শব্দ আল-আজ্জু' অর্থ তালবিয়া পাঠ এবং 'আস-সাজ্জু' অর্থ পশু কুরবানী করা বলেছেন।
كتاب المناسك
بَاب مَا يُوجِبُ الْحَجَّ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ الْمَكِّيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ الْمَخْزُومِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَامَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا يُوجِبُ الْحَجَّ قَالَ ‏"‏ الزَّادُ وَالرَّاحِلَةُ ‏"‏ ‏.‏ قَالَ يَا رَسُولَ اللَّهِ فَمَا الْحَاجُّ قَالَ ‏"‏ الشَّعِثُ التَّفِلُ ‏"‏ ‏.‏ وَقَامَ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْحَجُّ قَالَ ‏"‏ الْعَجُّ وَالثَّجُّ ‏"‏ ‏.‏ قَالَ وَكِيعٌ يَعْنِي بِالْعَجِّ الْعَجِيجَ بِالتَّلْبِيَةِ وَالثَّجُّ نَحْرُ الْبُدْنِ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

কুরআন মজীদে হজ্ব ফরয হওয়ার শর্ত হিসাবে বলা হয়েছে: مَنِ اسۡتَطَاعَ اِلَیۡہِ سَبِیۡلًا অর্থাৎ, হজ্ব ঐসব লোকদের উপর ফরয, যারা সফর করে মক্কা শরীফ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে। এখানে যে সংক্ষিপ্ত ও অস্পষ্ট কথা বলা হয়েছে, সম্ভবত প্রশ্নকারী সাহাবী এটা স্পষ্টভাবে জানতে চাইলেন এবং জিজ্ঞাসা করলেন যে, এ সামর্থ্যের নির্দিষ্ট মাপকাঠি কি? হুযুর (ﷺ) উত্তরে বললেন, একটি জিনিস তো এই যে, যানবাহনের ব্যবস্থা থাকবে, যার দ্বারা মক্কা শরীফ পর্যন্ত সফর করা যায়। দ্বিতীয় জিনিসটি এই যে, পানাহারের পাশাপাশি প্রয়োজনের জন্য এতটুকু সম্পদ থাকতে হবে, যা ঐ সফরকালীন সময়ের খরচের জন্য যথেষ্ট হতে পারে। ফুকাহায়ে কেরাম এ খরচের মধ্যে ঐসব লোকদের খরচকেও অন্তর্ভুক্ত করেছেন, যাদের ভরণ-পোষণের দায়িত্ব হজ্ব গমণকারীর উপর ওয়াজিব।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান