কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৩. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ২৮৮৮
আন্তর্জাতিক নং: ২৮৮৮
হজ্ব - উমরার অধ্যায়
হজ্জ ও উমরার ফযীলত
২৮৮৮। আবু মুসআব (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, মহানবী (ﷺ) বলেনঃ এক উমরা অপর উমরা পর্যন্ত মাঝখানের সময়ের জন্য কাফ্ফারা স্বরূপ এবং মকবূল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয় ।
كتاب المناسك
بَاب فَضْلِ الْحَجِّ وَالْعُمْرَةِ
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ سُمَىٍّ، - مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ - عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةُ مَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ " .
হাদীসের ব্যাখ্যা:
যে ব্যক্তি এখলাছ ও আন্তরিকতার সাথে হজ্ব অথবা উমরা আদায় করে, সে যেন আল্লাহ্ তা'আলার রহমতের দরিয়ায় ডুব দিয়ে গোসল করে। যার ফলে সে গুনাহর নাপাক প্রভাব থেকে পাক হয়ে যায়। এছাড়া দুনিয়াতেও তার উপর আল্লাহ্ তা'আলার এ অনুগ্রহ হয় যে, সে অভাব-অনটন ও পেরেশানী থেকে মুক্ত হয়ে যায় এবং স্বচ্ছলতা ও মানসিক প্রশান্তি তার ভাগ্যে জুটে যায়। তদুপরি হজ্বে মাবরুরের বিনিময়ে জান্নাত লাভ হওয়া তো আল্লাহ্ তা'আলার নিশ্চিত ফায়সালা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)