কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১৬. বন্ধক রাখার অধ্যায়

হাদীস নং: ২৪৯০
আন্তর্জাতিক নং: ২৪৯০
বন্ধক রাখার অধ্যায়
যে ক্ষেত বিক্রী করে, তার মূল্য দিয়ে অনুরূপ জিনিস ক্রয় না করা প্রসঙ্গে
২৪৯০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. সাঈদ ইবন হুরায়ছ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে ব্যক্তি বাড়ী অথবা জমি বিক্রি করে তার মূল্য দিয়ে অনুরূপ কিছু ক্রয় করে না, তাতে বরকত দেওয়া হয় না।
মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) সাঈদ ইবন হুরায়ছ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে।
كتاب الرهون
بَاب مَنْ بَاعَ عَقَارًا وَلَمْ يَجْعَلْ ثَمَنَهُ فِي مِثْلِهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ سَعِيدِ بْنِ حُرَيْثٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ بَاعَ دَارًا أَوْ عَقَارًا فَلَمْ يَجْعَلْ ثَمَنَهُ فِي مِثْلِهِ كَانَ قَمِنًا أَنْ لاَ يُبَارَكَ فِيهِ ‏"‏ ‏.‏

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ أَخِيهِ، سَعِيدِ بْنِ حُرَيْثٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

বাসস্থান, বাগান অথবা কৃষি জমির ন্যায় স্থাবর সম্পদের বৈশিষ্ট্য এটাই যে, না এটা কেউ চুরি করতে পারে, না অস্থাবর সম্পদের ন্যায় এর উপর কোন বিপদ পতিত হয়। এজন্য বিচক্ষণতার দাবি হচ্ছে বিশেষ কোন প্রয়োজন ছাড়া এসব সম্পদ ও জিনিষ বিক্রয় না করা। আর যদি বিক্রি করা হয় তবে এর মূল্য দ্বারা স্থাবর সম্পদই ক্রয় করা হবে। উন্মতের অবস্থার প্রতি রাসুলুল্লাহ ﷺ-এর যে দরদ, তার ভিত্তিতে তিনি এরূপ পরামর্শ দিয়েছিলেন। উপরের হাদীস এ উপদেশেরই অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান