কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১৫. দান-সাদ্‌কা সম্পর্কিত

হাদীস নং: ২৪৩২
আন্তর্জাতিক নং: ২৪৩২
দান-সাদ্‌কা সম্পর্কিত
করয দেওয়া
২৪৩২। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ….. ইয়াহইয়া ইবন আবু ইসহাক হুনাঈ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রাযিঃ) কে জিজ্ঞেস করলাম, আমাদের মধ্যে কেউ তার ভাইকে মাল করয দেয়, অতঃপর সে (করযদার) তাকে হাদিয়া দেয়। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন কোন জিনিস করয দেয়, অতঃপর তাকে কিছু হাদিয়া দেয় বা সওয়ারীতে আরোহন করায়, তখন সে যেন তাতে আরোহণ না করে এবং সে হাদিয়া কবুল না করে। তবে তাদের মধ্যে এর পূর্ব থেকে যদি এরূপ (হাদিয়ার) প্রচলন থাকে (তাহলে কোন দোষ নেই)।
أبواب الصدقات
بَاب الْقَرْضِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنِي عُتْبَةُ بْنُ حُمَيْدٍ الضَّبِّيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ الْهُنَائِيِّ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ الرَّجُلُ مِنَّا يُقْرِضُ أَخَاهُ الْمَالَ فَيُهْدِي لَهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا أَقْرَضَ أَحَدُكُمْ قَرْضًا فَأَهْدَى لَهُ أَوْ حَمَلَهُ عَلَى الدَّابَّةِ فَلاَ يَرْكَبْهَا وَلاَ يَقْبَلْهُ إِلاَّ أَنْ يَكُونَ جَرَى بَيْنَهُ وَبَيْنَهُ قَبْلَ ذَلِكَ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসের দাবি ও পয়গাম এই যে, সুদের ব্যাপার এতই শক্ত ও ভয়ানক যে, এর সামান্যতম সাদৃশ্য থেকেও বাঁচা চাই। কেউ যখন কোন লোককে ঋণ দেয় তখন সে এ ব্যাপারে সতর্ক থাকবে যে, উক্ত ঋণের কারণে অণু পরিমান পার্থিব লাভ গ্রহণ করবে না। এর সামান্যতম সাদৃশ্য থেকেও দূরে থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান