কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১৫. দান-সাদ্‌কা সম্পর্কিত

হাদীস নং: ২৪২৪
আন্তর্জাতিক নং: ২৪২৪
দান-সাদ্‌কা সম্পর্কিত
উত্তম ভাবে ঋণ পরিশোধ করা
২৪২৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবন আবু রাবীআ 'মাখযুমী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) হুনায়নের যুদ্ধের সময় তার কাছ থেকে ত্রিশ অথবা চল্লিশ হাজার দিরহাম ধার নিয়ে ছিলেন। তিনি সেখান থেকে ফিরে এসে তাঁর ধার পরিশোধ করে দিলেন। অতঃপর নবী (ﷺ) তাকে বলেনঃ আল্লাহ তোমাকে তোমার পরিবার ও সম্পদের মধ্যে বরকত দান করুন। ধারের বিনিময় হলো, তা পরিশোধ করা এবং প্রশংসা করা।
أبواب الصدقات
بَاب حُسْنِ الْقَضَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي رَبِيعَةَ الْمَخْزُومِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَسْلَفَ مِنْهُ حِينَ غَزَا حُنَيْنًا ثَلاَثِينَ أَوْ أَرْبَعِينَ أَلْفًا فَلَمَّا قَدِمَ قَضَاهَا إِيَّاهُ ثُمَّ قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْوَفَاءُ وَالْحَمْدُ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এসব হাদীস থেকে জানা গেল যে, রাসূলুল্লাহ ﷺ ঋণ গ্রহণ করতেন আর পরিশোধকালে ইহসানের বিনিময়ে ইহসান নীতির ভিত্তিতে পাওনা থেকে বেশী ও উত্তম পরিশোধ করতেন এবং কল্যাণের জন্য দু'আও করতেন। শেষোক্ত হাদীসে চল্লিশ হাজার ঋণ গ্রহণের উল্লেখ আছে। স্পষ্টত এর অর্থ চল্লিশ হাজার দিরহাম। হাদীস থেকে এ কথাও জানা গেল যে, কখনো কখনো তিনি বিরাট অঙ্কের টাকা ঋণ গ্রহণ করেন। তবে একথা সুস্পষ্ট যে, এরূপ কর্জ তিনি যুদ্ধ ইত্যাদি দীনী প্রয়োজনের জন্যই গ্রহণ করে থাকতেন। তা না হলে তাঁর নিজের ও তাঁর পরিবারের জীবিকা নির্বাহের অবস্থা তো হযরত আম্মাজান সিদ্দীকার ভাষায় কখনো পুরা দু'দিন যবের রুটি পেটপুরে খাইনি। আর অধিকাংশ সময় উপোস থাকার পরিস্থিতি সৃষ্টি হত না। সারা মাস ঘরে চুলা জ্বলত না। কেবল পানি ও খেজুর-এর উপর দিন অতিবাহিত হত। (আল্লাহ তার নবীর প্রতি রহমত নাযিল করুন)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: