কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১৩. রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ২৩১৬
আন্তর্জাতিক নং: ২৩১৬
রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
বিচারক রাগান্বিত অবস্থায় বিচার করবে না
২৩১৬। হিশাম ইবন 'আম্মার মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন ইয়াজিদ আহমাদ ইবন ছাবিত জাহদার (রাহঃ)....আবু বকরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কাযী রাগান্বিত অবস্থায় দু'জনের মধ্যে বিচার করবে না। রাবী হিশাম (রাহঃ) তার হাদীসে বলেনঃ বিচারকের জন্য রাগান্বিত অবস্থায় দু'জনের মধ্যে বিচার করা উচিত নয়।
أبواب الأحكام
بَاب لَا يَحْكُمُ الْحَاكِمُ وَهُوَ غَضْبَانُ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، وَأَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَقْضِي الْقَاضِي بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ ‏"‏ ‏.‏ قَالَ هِشَامٌ لاَ يَنْبَغِي لِلْحَاكِمِ أَنْ يَقْضِيَ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

রাগের অবস্থায় মানুষের মস্তিষ্কের ভারসাম্য ঠিক থাকে না। এ জন্য রাসূলুল্লাহ ﷺ জোর দিয়ে বলেছেন যে, এরূপ অবস্থায় কোন বিচারক কোন মোকদ্দমা ও বিবাদের ফয়সালা করবে না, মস্তিষ্ক যখন ঠান্ডা, ভারসাম্যপূর্ণ ও শান্ত থাকে তখন চিন্তা-ভাবনা করে মতস্থির করে ফয়সালা দিবে। (আর বিচারকের যদি কোন পক্ষের প্রতি রাগ থাকে তবে এ আশংকা রয়েছে যে, ফায়সালায় বেইনসাফী হবে)।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)