কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৮৮০
আন্তর্জাতিক নং: ১৮৮০
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
অভিভাবক ছাড়া বিবাহ হয় না।
১৮৮০। আবু কুরায়ব (রাহঃ) …… আইশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। অন্য সনদে ইকরামা ও ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অভিভাক ছাড়া বিয়ে হয়না।
আয়েশা (রাযিঃ) বর্ণিত হাদীসে উল্লেখ রয়েছে যে, “যার কোন অভিভাবক নেই, বাদশা তার অভিভাবক।"
أبواب النكاح
بَاب لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ عَنْ حَجَّاجٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم و عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَا قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ وَفِي حَدِيثِ عَائِشَةَ وَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لَا وَلِيَّ لَهُ

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের প্রকাশ্য উদ্দেশ্য ও দাবি এটাই যে, ওলীর মাধ্যমেই বিয়ে হতে হবে। নারী স্বয়ং তার বিয়ে সম্পন্ন করবে- এটা ঠিক নয়। এটা ভদ্রতা ও লজ্জা-শরমের পরিপন্থী। এতে অনেক অনিষ্ট সৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য হাদীস সমূহ থেকে এ কথা জানা গেল যে, নিজের ব্যাপারে প্রকৃত ক্ষমতা নারীর রয়েছে। তার ইচ্ছা ও সিদ্ধান্তের বিপরীত ওলী তার বিয়ে দিতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৮৮০ | মুসলিম বাংলা