কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ১৩১৩
আন্তর্জাতিক নং: ১৩১৩
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
বৃষ্টির সময় মসজিদে ঈদের সালাত আদায় প্রসঙ্গে
১৩১৩। আব্বাস ইবন উসমান দিমাশকী (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যামানায় ঈদের দিন বৃষ্টি হয়। তিনি লোকদের নিয়ে মসজিদে ঈদের সালাত আদায় করেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي صَلَاةِ الْعِيدِ فِي الْمَسْجِدِ إِذَا كَانَ مَطَرٌ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ عَبْدِ الأَعْلَى بْنِ أَبِي فَرْوَةَ، قَالَ سَمِعْتُ أَبَا يَحْيَى، عُبَيْدَ اللَّهِ التَّيْمِيَّ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَصَابَ النَّاسَ مَطَرٌ فِي يَوْمِ عِيدٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَصَلَّى بِهِمْ فِي الْمَسْجِدِ .
হাদীসের ব্যাখ্যা:
মুসলিম উম্মাতের ধর্মীয় জাতীয় উৎসবের যে মর্যাদা তার অনিবার্য দাবি হল, দুনিয়ার অপরাপর সম্প্রদায়ের জাতীয় উৎসবের ন্যায় সামষ্টিকভাবে দুই ঈদের সালাত উন্মুক্ত মাঠে আদায় করা।
উল্লিখিত হাদীস সূত্রে একথা জানা যায় যে, সাধারণভাবে নবী কারীম ﷺ ঈদের সালাত উন্মুক্ত ঈদগাহে আদায় করতেন। আর ঈদগাহে ঈদের সালাত আদায় করাই সুন্নাত। কিন্তু হযরত আবূ হুরায়রা (রা) বর্ণিত হাদীস সূত্রে জানা যায় যে, যদি বৃষ্টি হয় কিংবা অন্য কোন কারণ উপস্থিত হয় এমতাবস্থায় ঈদের সালাত মসজিদেও আদায় করা যেতে পারে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)