কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ১১৬০
আন্তর্জাতিক নং: ১১৬০
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
যুহরের সালাতের পূর্বে ও পরে চার চার রাক'আত সালাত আদায় প্রসঙ্গে
১১৬০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. উম্মু হাবীবা (রাযিঃ)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি যুহরের আগে চার রাক'আত ও পরে চার রাক'আত সালাত আদায় করে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِيمَنْ صَلَّى قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا وَبَعْدَهَا أَرْبَعًا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الشُّعَيْثِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنْ صَلَّى قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا وَبَعْدَهَا أَرْبَعًا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ " .
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন ভাষ্যকার লিখেছেন যে, যুহরের ফরযের পর রাসূলুল্লাহ ﷺ থেকে দুই রাক'আত সালাত আদায়ের পক্ষে অধিক প্রমাণ মিলে। যেমন বিভিন্ন হাদীস থেকে তা জানা যায় যে যুহরের ফরযের পর কেবল দুই রাক'আত সালাত আদায় করা সুন্নাতে মুয়াক্কাদার অন্তর্ভুক্ত। তবে চার রাক'আত এভাবে আদায় করা যায় যে, দুই রাক'আত সুন্নাতে মু'আক্কাদা আদায় করে অতিরিক্ত দুই রাক'আত নফল আদায় করা।
জ্ঞাতব্যঃ আমাদের দেশে যুহরের ফরযের দুই রাক'আত সুন্নাত শেষে দুই রাক'আত নফল আদায়ের যথেষ্ট প্রচলন রয়েছে। তাই অধিকাংশ মানুষ সাধারণভাবে সকল ওয়াক্তের নফল বসে আদায় করে এবং তারা মনে করে নফল বসে আদায় করা চাই। অথচ তা নিতান্ত ভুল ধারণা। কেননা রাসূলুল্লাহ ﷺ -এর হাদীসে স্পষ্ট বিবরণ রয়েছে যে, বসে নফল আদায়ের সাওয়াব দাঁড়িয়ে আদায়ের তুলনায় অর্ধেক।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: