কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ১১৪০
আন্তর্জাতিক নং: ১১৪০
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
বার রাক'আত সুন্নত সালাত প্রসঙ্গে
১১৪০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)..... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বার রাক'আত সুন্নত সালাত নিয়মিত আদায় করে, তার জন্য জান্নাতে একখানা ঘর তৈরী করা হবে। (আর তা হলোঃ) যুহরের আগে চার রাক'আত, যুহরের পরে দুই রাক'আত, মাগরিবের পরে দুই রাক'আত, 'ইশার পরে দুই রাকআত এবং ফজরের আগে দুই রাক'আত।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً مِنْ السُّنَّةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ الرَّازِيُّ، عَنْ مُغِيرَةَ بْنِ زِيَادٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ ثَابَرَ عَلَى ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً مِنَ السُّنَّةِ بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ أَرْبَعٍ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, দৈনন্দিন ছুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ ছুন্নাত হলো ১২ রাকাত। যোহরের পূর্বের ৪ রাকাত ছুন্নাতের স্থলে রসূলুল্লাহ স. কখনো কখনো ২ রাকাতও পড়তেন। সে হিসেবে দৈনন্দিন ছুন্নাতে মুআক্কাদা ১০ রাকাত হয়। (বুখারী: ১১১০) এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/১২, ১৩)
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১১৪০ | মুসলিম বাংলা