আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ২৬৩৩
আন্তর্জাতিক নং: ২৮২৯
- জিহাদের বিধানাবলী অধ্যায়
১৭৭১. নিহত হওয়া ছাড়াও সাত প্রকারের শাহাদত রয়েছে
২৬৩৩। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পাঁচ প্রকার মৃত ব্যক্তি শহীদঃ মহামারীতে মৃত ব্যক্তি, পেটের পীড়ায় মৃত ব্যক্তি, পানিতে ডুবে মৃত ব্যক্তি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ব্যক্তি এবং যে আল্লাহর পথে শহীদ হল, সে ব্যক্তি।
كتاب الجهاد والسير
باب الشَّهَادَةُ سَبْعٌ سِوَى الْقَتْلِ
2829 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الشُّهَدَاءُ خَمْسَةٌ: المَطْعُونُ، وَالمَبْطُونُ، وَالغَرِقُ، وَصَاحِبُ الهَدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ "
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের প্রতি চিন্তা করলে জানা যায় যে, যেসব ব্যক্তির মৃত্যু যে কোন আকস্মিক দুর্ঘটনায় কিংবা কোন ভয়ানক ও দয়া উদ্রেককারী রোগে হয়ে থাকে, তাদের সবাইকে আল্লাহ্ তা'আলা স্বীয় বিশেষ দয়া ও করুণায় এক শ্রেণীর শাহাদতের পুরস্কার দান করবেন।
উল্লেখ্য, এভাবে মৃত্যুবরণকারীদের জন্য এতে বিরাট সুসংবাদ এবং তাদের সংশ্লিষ্ট ও উত্তরসুরীদের জন্য সান্ত্বনার বিরাট উপকরণ রয়েছে। আল্লাহ্ তা'আলা আমাদেরকে বিশ্বাসের সৌভাগ্যদান করুন। আমাদের এ যুগে বাস ইত্যাদি কিংবা রেল ও বিমানের দুর্ঘটনায়, এরূপে হৃৎপিন্ডের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে আল্লাহর বান্দাদের জীবন প্রদীপ নির্বাপিত হয়, আল্লাহ্ তা'আলার দয়ার ওপর পূর্ণ আশা রয়েছে যে, তাদের সাথেও আল্লাহ্ তা'আলার রহমতের আচরণ তাই হবে। নিঃসন্দেহে তাঁর রহমত সীমাহীন ও প্রশস্ত।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)