কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ৮৯১
আন্তর্জাতিক নং: ৮৯১
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সিজদার সময় মধ্যপন্থা অবলম্বন করা
৮৯১। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ সিজদা করে, তখন সে যেন মধ্যপন্থা অবলম্বন করে, আর সে যেন তার বাহুদ্বয় কুকুরের ন্যায় বিছিয়ে না দেয়।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب الِاعْتِدَالِ فِي السُّجُودِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلْيَعْتَدِلْ وَلاَ يَفْتَرِشْ ذِرَاعَيْهِ افْتِرَاشَ الْكَلْبِ " .
হাদীসের ব্যাখ্যা:
সঠিকভাবে সিজদা করার অর্থ হচ্ছে, ধীরস্থিরভাবে প্রশান্ত মনে সিজদা করা এবং মাথা যমীনে রেখে তাৎক্ষণিকভাবে যেন তা উঠিয়ে নেয়া না হয়। কিছু সংখ্যক ব্যাখ্যাকার সঠিকভাবে সিজদা করার মর্ম এই বুঝেছেন যে, প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গ এমনভাবে রাখা চাই যেভাবে তা রাখা উচিত। এই হাদীসের দ্বিতীয় দিক নির্দেশনা হচ্ছে সিজদার সময় কনুই দু'টি খাড়া করে রাখা। এ পর্যায়ে তিনি এ জন্য কুকুরের উপমা দিয়েছেন যাতে এরূপ বৈঠকের কদর্য রূপ শ্রোতাগণ সহজে বুঝে নিতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)