কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ৮৮৪
আন্তর্জাতিক নং: ৮৮৪
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সিজদা করা
৮৮৪। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …… ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি সাতটি অঙ্গের উপর সিজদা করার জন্য আদিষ্ট হয়েছি। আর আমি যেন চুল ও কাপড় (সিজদার মাঝে) না সামলাই।

ইবন তাউস বলেন, আমার পিতা বলতেনঃ (সাত অঙ্গ হলোঃ) দু'হাত, দু'হাঁটু, দুই পা এবং কপাল ও নাক। তিনি নাক ও কপালকে একটি অঙ্গ হিসেবে গণ্য করতেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب السُّجُودِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعٍ وَلاَ أَكُفَّ شَعَرًا وَلاَ ثَوْبًا ‏"‏ ‏.‏ قَالَ ابْنُ طَاوُسٍ فَكَانَ أَبِي يَقُولُ الْيَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ وَالْقَدَمَيْنِ وَكَانَ يَعُدُّ الْجَبْهَةَ وَالأَنْفَ وَاحِدًا ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে যে সাতটি অঙ্গের (দুই হাত, দুই হাঁটু, দুই পা এবং কপাল) উল্লেখ রয়েছে তা সিজদার অঙ্গ বলে খ্যাত। সিজদায় এসব অঙ্গ যমীনে লাগানো চাই। কিছু সংখ্যক লোক সিজদায় যেয়ে নিজ কাপড় ও চুল যাতে ধূলি মলিন না হয় সেজন্য চেষ্টা করে। একাজ সিজদার উদ্দেশ্য ও প্রাণ বিরোধী। তাই হাদীসে এ বিষয়ে নিষেধ করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)