কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ

হাদীস নং: ৮৩১
আন্তর্জাতিক নং: ৮৩১
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
মাগরিবের সালাতের কিরআত পাঠ
৮৩১। আবু বকর ইবন আবু শায়বা ও হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ......... ইবন 'আব্বাস (রাযিঃ)-এর মা [আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) বলেন, তাঁর নাম ছিল লুবাবা (রাযিঃ)] থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে মাগরিবের সালাতে 'আল-মুরসালাতে 'উরফান' পাঠ করতে শুনেছেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب الْقِرَاءَةِ فِي صَلَاةِ الْمَغْرِبِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَهِشَامُ بْنُ عَمَّارٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُمِّهِ، - قَالَ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ هِيَ لُبَابَةُ - أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالْمُرْسَلاَتِ عُرْفًا ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

কখনো কখনো রাসূলুল্লাহ ﷺ মাগরিবের সালাতে দীর্ঘ দীর্ঘ সূরা পাঠ করেছেন। কিন্তু তিনি বেশির ভাগ সময় মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। তাই অধিকাংশ আলিমের মতে, যেসব হাদীসে রাসূলুল্লাহ ﷺ কর্তৃক মাগরিবের সালাতে দীর্ঘ সূরা পাঠের বিষয় উদ্ধৃত হয়েছে তা ছিল মূলতঃ ঘটনাচক্রের ব্যাপার। তাঁর সাধারণ আমল অনুযায়ী তিনি মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। যেমন হযরত উমার (রা) কর্তৃক হযরত আবূ মূসা আশ'আরী (রা)-এর উদ্দেশ্যে লেখা চিঠি থেকে জানা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৮৩১ | মুসলিম বাংলা