কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ৮২২
আন্তর্জাতিক নং: ৮২২
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
জুমু'আর দিনে ফজরের সালাতে কিরআত পাঠ
৮২২। আযহার ইবন মারওয়ান (রাহঃ) …… সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) জুমু'আর দিন ফজরের সালাতে আলিফ-লাম-মীম তানযীল ও হাল আতা 'আলাল-ইনসান (সূরা দাহর) পাঠ করতেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب الْقِرَاءَةِ فِي صَلَاةِ الْفَجْرِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ نَبْهَانَ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ بَهْدَلَةَ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقْرَأُ فِي صَلاَةِ الْفَجْرِ يَوْمَ الْجُمُعَةِ (الم * تَنْزِيلُ) وَ (هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ)
হাদীসের ব্যাখ্যা:
জুমু'আর দিন ফজরের সালাতে সূরা আস-সাজদা ও আদ-দাহর পাঠ করার হিম্মত বর্ণনা করে হযরত শাহ ওয়ালী উল্লাহ্ (র) বলেছেন: এ দুই সূরায় চমৎকারভাবে কিয়ামত, পুরস্কার ও শাস্তির বিবরণ বিধৃত হয়েছে। উল্লেখ্য, হাদীসের দ্বারাও একথা প্রমাণিত যে, কিয়ামত জুমু'আর দিন অনুষ্ঠিত হবে। সম্ভবতঃ এজন্যই তিনি জুমু'আর দিন ফজরের সালাতে এ দুই সূরা পাঠ করা পসন্দ করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)