কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৪. মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৭৩৯
আন্তর্জাতিক নং: ৭৩৯
মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়
মসজিদ সৌন্দর্যমণ্ডিত করা
৭৩৯। 'আব্দুল্লাহ ইবন মু'আবিয়া জুমাহী (রাহঃ) ….. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যতক্ষণ পর্যন্ত লোকেরা মসজিদে সৌন্দর্য ও সুসজ্জিতকরণকে নিয়ে পরস্পরে গর্ব না করবে, ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না।
أبواب المساجد والجماعات
بَاب تَشْيِيدِ الْمَسَاجِدِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

কিয়ামতের লক্ষণসমূহের মধ্যে এমনও কতিপয় নিদর্শন রয়েছে যা কিয়ামত অনুষ্ঠিত হওয়ার নিকট সময়ে প্রকাশিত হবে। যেমন- দাজ্জালের আবির্ভাব, পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া ইত্যাদি। কতিপয় এমন লক্ষণও রয়েছে যা কিয়ামতের পূর্বে কোন এক সময় প্রকাশিত হবে। রাসূলুল্লাহ ﷺ তাঁর উম্মাতের মধ্যে যে সকল অনিষ্ট ও ফিতনার আশংকা করেছেন এবং কিয়ামতের লক্ষণ বলেছেন তার অধিকাংশই এরূপ। আর মসজিদ নিয়ে পারস্পরিক গর্ববোধও এ পর্যায়ের অন্তর্ভুক্ত। মুসলিমগণ বহু পূর্বে থেকে এ অবস্থার শিকার হয়েছেন। হে আল্লাহ্! উম্মাতে মুহাম্মাদীকে সংশোধিত হওয়ার তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান