কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৪. মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৭৩৬
আন্তর্জাতিক নং: ৭৩৬
মসজিদের আদব ও জামাআত সংক্রান্ত অধ্যায়
আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা
৭৩৬। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ...... 'উসমান ইবন আফ্ফান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে এর অনুরূপ ঘর তৈরী করেন।
أبواب المساجد والجماعات
بَاب مَنْ بَنَى لِلهِ مَسْجِدًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ " .
হাদীসের ব্যাখ্যা:
কুরআন-হাদীস-এর অসংখ্য বাণী থেকে জানা যায় যে, আখিরাতে প্রত্যেক কাজের যথোপযুক্ত প্রতিদান দেয়া হবে। এর ভিত্তিতে বলা যায় যে, মসজিদ নির্মাণকারীর জন্য জান্নাতে একটি চমৎকার মহল নির্মাণ করা যুক্তি সঙ্গত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: