কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ২৯৫
আন্তর্জাতিক নং: ২৯৫
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
ফিতরতের বর্ণনা
২৯৫। বিশর ইবন হিলাল সাওয়াফ (রাহঃ) ……. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) গোঁফ ছাঁটা, নাভীর নীচের পশম সাফ করা, বগলের পশম উপড়ানো, নখ কাটার ব্যাপারে সময়সীমা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন; যাতে আমরা তা চল্লিশ রাতের বেশী ছেড়ে না দেই।
أبواب الطهارة وسننها
بَاب الْفِطْرَةِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلاَلٍ الصَّوَّافُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ وَحَلْقِ الْعَانَةِ وَنَتْفِ الإِبْطِ وَتَقْلِيمِ الأَظْفَارِ أَنْ لاَ نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ لَيْلَةً ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

'কানুযুল উম্মালে' বায়হাকীর 'শুআবুল ঈমানের' বরাতে হযরত আবূ হুরায়রা রাযি. থেকে এ হাদীস বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) প্রতি শুক্রবার জুমুআর নামাযে যাওয়ার আগে নিজের নখ ও মোচ কাটতেন। এজন্য সুন্নত এটাই যে, প্রতি সপ্তাহে এ দৈহিক শুচিতা ও পরিচ্ছন্নতার কাজ সেরে নেওয়া হবে, এর শেষ সময়সীমা চল্লিশ দিন। যদি কেউ এর চেয়ে বেশী সময় পার করে দেয়, তাহলে এক ধরনের নাফরমানী হবে। উলামায়ে কেরাম লিখেছেন যে, এর কারণে নামাযও মাকরূহ হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)