কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ

হাদীস নং: ২৭৯
আন্তর্জাতিক নং: ২৭৯
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
উযূর প্রতি যত্নবান হওয়া
২৭৯। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ....... মারফূ' সনদে আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি [রাসূলুল্লাহ (ﷺ)] বলেছেনঃ তোমরা দ্বীনের উপর অবিচল থেকো। যদি তোমরা দ্বীনের উপর কায়েম থাক, তবে তা তোমাদের জন্য খুবই কল্যাণকর হবে। আর তোমাদের সর্বোৎকৃষ্ট আমল হলো সালাত। আর মুমিন ব্যতীত অন্য কেউ উযূর প্রতি যত্নবান হয় না।
أبواب الطهارة وسننها
بَاب الْمُحَافَظَةِ عَلَى الْوُضُوءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ أَسِيدٍ، عَنْ أَبِي حَفْصٍ الدِّمَشْقِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ، يَرْفَعُ الْحَدِيثَ قَالَ ‏ "‏ اسْتَقِيمُوا وَنِعِمَّا أَنْ تَسْتَقِيمُوا وَخَيْرُ أَعْمَالِكُمُ الصَّلاَةُ وَلاَ يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلاَّ مُؤْمِنٌ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

উযূর প্রতি যত্নবান সতর্ক থাকার অর্থ এও হতে পারে, সর্বদা সুন্নাত পদ্ধতির প্রতি লক্ষ্য রেখে উত্তমরূপে উযু করা। আবার এও হতে পারে, সব সময় উযূ অবস্থায় থাকা। ভাষ্যকারগণ উভয় ব্যাখ্যাকে অনুমোদন করেছেন। অধমের (গ্রন্থকার) নিকট উভয় ব্যাখ্যাই যথার্থ। রাসূলুল্লাহ ﷺ এই হাদীসে "উযূর প্রতি যত্নবান থাকা" কে পূর্ণ ঈমানের এবং অবিচল বিশ্বাসের প্রতিফলন বলে বর্ণনা করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান