কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৫০. আল্লাহর আশ্রয় প্রার্থনার ক্ষেত্রসমূহ

হাদীস নং: ৫৪৫৮
আন্তর্জাতিক নং: ৫৪৫৮
আল্লাহর আশ্রয় প্রার্থনার ক্ষেত্রসমূহ
অপারগতা হতে আশ্রয় প্রার্থনা করা
৫৪৫৭. আহমদ ইবনে সুলায়মান (রাহঃ) ......... যায়দ ইবনে আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তােমাদেরকে তা-ই শিক্ষা দেব, যা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে শিক্ষা দিতেন, তিনি বলতেনঃ হে আল্লাহ্! আমি অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, চরম বার্ধক্য এবং কবরের আযাব হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ! আমার আত্মাকে পরহেযগারী দান করুন এবং একে মন্দ কার্য হতে পবিত্র করুন; আপনি অতি উত্তম পবিত্রকারী এবং আপনিই এর মালিক। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি ঐ অন্তর হতে যা ভীত হয় না, আর ঐ প্রবৃত্তি থেকে, যা তৃপ্ত হয় না, আর এমন ইলম হতে, যা উপকার করে না এবং এমন দুআ থেকে, যা কবুল হয় না।
كتاب الاستعاذة
الِاسْتِعَاذَةُ مِنْ الْعَجْزِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ حَدَّثَنَا مُحَاضِرٌ قَالَ حَدَّثَنَا عَاصِمٌ الْأَحْوَلُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ لَا أُعَلِّمُكُمْ إِلَّا مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَعِلْمٍ لَا يَنْفَعُ وَدَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا

হাদীসের ব্যাখ্যা:

উপকার হীন ইলম, আল্লাহ ভীতি হীন অন্তর আর ভোগলিপ্সু হৃদয়- যার ভোগ লিপ্সার অন্ত নেই আর সেই দু'আ যা আল্লাহর দরবারে কবুল হয়না, এ চার বস্তু থেকে পানাহ্ চাওয়ার অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ্ তা'আলা যেন উপাদেয় ইলম ও অন্তরে আল্লাহর ভয়ভীতি দান করেন এবং অন্তরকে ভোগ লিপ্সা থেকে মুক্ত করে পরিতৃপ্তি বা অল্পেতুষ্টির গুণে মন্ডিত এবং দু'আ সমূহের কবুলিয়তের দ্বারা ধন্য করেন সে প্রার্থনা জানানো।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)