কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪৯. আদালত - বিচারকের নীতিমালা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৫৪০৬
আন্তর্জাতিক নং: ৫৪০৬
আদালত - বিচারকের নীতিমালা সংক্রান্ত অধ্যায়
মীমাংসাকারীর জন্য যা পরিত্যাজ্য
৫৪০৫. কুতায়বা (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে আবু বাকরা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমার দ্বারা সিজিস্তানের বিচারপতি উবায়দুল্লাহ ইবনে আবু বাকরাকে লিখে পাঠান যে, তুমি রাগান্বিত অবস্থায় দুই ব্যক্তির মধ্যে মীমাংসা করবে না। কেননা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তোমাদের মধ্যে কেউ যেন রাগান্বিত অবস্থায় দুই ব্যক্তির মধ্যে মীমাংসা না করে।
كتاب آداب القضاة
ذِكْرُ مَا يَنْبَغِي لِلْحَاكِمِ أَنْ يَجْتَنِبَهُ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ قَالَ كَتَبَ أَبِي وَكَتَبْتُ لَهُ إِلَى عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرَةَ وَهُوَ قَاضِي سِجِسْتَانَ أَنْ لَا تَحْكُمَ بَيْنَ اثْنَيْنِ وَأَنْتَ غَضْبَانُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَحْكُمْ أَحَدٌ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ
হাদীসের ব্যাখ্যা:
রাগের অবস্থায় মানুষের মস্তিষ্কের ভারসাম্য ঠিক থাকে না। এ জন্য রাসূলুল্লাহ ﷺ জোর দিয়ে বলেছেন যে, এরূপ অবস্থায় কোন বিচারক কোন মোকদ্দমা ও বিবাদের ফয়সালা করবে না, মস্তিষ্ক যখন ঠান্ডা, ভারসাম্যপূর্ণ ও শান্ত থাকে তখন চিন্তা-ভাবনা করে মতস্থির করে ফয়সালা দিবে। (আর বিচারকের যদি কোন পক্ষের প্রতি রাগ থাকে তবে এ আশংকা রয়েছে যে, ফায়সালায় বেইনসাফী হবে)।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)