কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪৯. আদালত - বিচারকের নীতিমালা সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৫৩৮৮
আন্তর্জাতিক নং: ৫৩৮৮
আদালত - বিচারকের নীতিমালা সংক্রান্ত অধ্যায়
নারীদেরকে শাসক নিযুক্ত করা নিষেধ
৫৩৮৭. মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে এমন এক কথার দ্বারা রক্ষা করেছেন, যা আমি রাসূলুল্লাহ্ (ﷺ) হতে শ্রবণ করেছি। ইরানের বাদশাহ কিসরার মৃত্যু হলে রাসূলুল্লাহ্ (ﷺ) জিজ্ঞাসা করলেনঃ এখন তারা কাকে শাসক নিযুক্ত করেছে? তারা বললোঃ তার কন্যাকে। তিনি বললেনঃ যে জাতি নিজেদের শাসক একজন নারীকে সাব্যস্ত করে নেয়, তারা কখনো সফল হয় না।
كتاب آداب القضاة
النَّهْيُ عَنْ اسْتِعْمَالِ النِّسَاءِ فِي الْحُكْمِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي بَكْرَةَ قَالَ عَصَمَنِي اللَّهُ بِشَيْءٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا هَلَكَ كِسْرَى قَالَ مَنْ اسْتَخْلَفُوا قَالُوا بِنْتَهُ قَالَ لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمْ امْرَأَةً

হাদীসের ব্যাখ্যা:

পুরুষ ও নারীর সৃষ্টি ও স্বভাবের মধ্যে যে প্রকাশ্য পার্থক্য রয়েছে, তা এ কথার উজ্জ্বল প্রমাণ বহন করে যে, নারীর সৃষ্টি রাষ্ট্র ও জাতির ওপর শাসন করার ন্যায় কাজের জন্য নয়। যদি কোথাও এর বিপরীত ঘটে তবে নিশ্চয় তা প্রাকৃতিক বিধানের পরিপন্থী। এবং ইহা সেই প্রাকৃতিক কাজের বিপরীত, যা জগতে হয়ে থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান