কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪৮. সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়

হাদীস নং: ৫২৫৯
আন্তর্জাতিক নং: ৫২৫৯
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
সুগন্ধি
৫২৫৮. উবায়দুল্লাহ ইবনে ফাযালা ইন ইবরাহীম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কারো সামনে সুগন্ধি পেশ করা হলে, সে যেন তা ফেরত না দেয়। কেননা তা ওজনে হালকা, অথচ ঘ্রাণে উত্তম।
كتاب الزينة
الطِّيبُ
أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ حَدَّثَنَا سَعِيدٌ قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي جَعْفَرٍ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ عُرِضَ عَلَيْهِ طِيبٌ فَلَا يَرُدَّهُ فَإِنَّهُ خَفِيفُ الْمَحْمَلِ طَيِّبُ الرَّائِحَةِ

হাদীসের ব্যাখ্যা:

ফুলের ন্যায় স্বল্প মূল্যের জিনিস গ্রহণ করতে অস্বীকার করা হলে এ আশংকা থাকে যে, প্রদানকারীর ধারণা হবে যে, আমার জিনিস স্বল্প মূল্যের বলে গ্রহণ করা হয়নি। এতে তার অন্তর আহত হবে।

তিরমিযীর এক বর্ণনায় রয়েছে, যাকে সুগন্ধি ফুল হাদিয়া দেওয়া হয় সে যেন তা প্রত্যাখ্যান না করে। কেননা, সুগন্ধি ফুল জান্নাতের তুহফা। সহীহ বুখারীতে হযরত আনাস (রা)-এর বর্ণনায় রাসুলুল্লাহ ﷺ-এর এ অভ্যাস বর্ণিত হয়েছে যে, স্বয়ং তিনি সুগন্ধি হাদিয়া প্রত্যাখ্যান করতেন না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে নাসায়ী - হাদীস নং ৫২৫৯ | মুসলিম বাংলা