কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪৮. সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়

হাদীস নং: ৫০৪৩
আন্তর্জাতিক নং: ৫০৪৩
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
স্বভাবসিদ্ধ সুন্নতসমূহ
৫০৪২. হুমায়দ ইবনে মাসআদা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পাঁচটি কাজ ফিতরাতের অন্তর্গত : খাৎনা করা, নাভির নীচের চুল কামানো, বগলের নীচের চুল উপড়ে ফেলা, নখ কাটা, মোচ কাটা।
كتاب الزينة
مِنْ السُّنَنِ الْفِطْرَةُ
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ عَنْ بِشْرٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَقَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسٌ مِنْ الْفِطْرَةِ الْخِتَانُ وَحَلْقُ الْعَانَةِ وَنَتْفُ الضَّبْعِ وَتَقْلِيمُ الظُّفْرِ وَتَقْصِيرُ الشَّارِبِ وَقَفَهُ مَالِكٌ

হাদীসের ব্যাখ্যা:

অন্য কোন কোন হাদীসে এ জিনিসগুলোকে নবী-রাসূলদের সুন্নত ও তাঁদের তরীকা বলা হয়েছে। আর যেহেতু এগুলো মনুষ্য প্রকৃতির দাবী, তাই এটাই হওয়া চাই যে, সকল নবী-রাসূলের তরীকা ও শিক্ষা এটাই হবে। এগুলোর মধ্যে যে জিনিসটি সমন্বিতরূপে বর্তমান রয়েছে, সেটা হচ্ছে পবিত্রতা ও পরিচ্ছন্নতা, যা নিঃসন্দেহে মনুষ্য প্রকৃতির চাহিদা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে নাসায়ী - হাদীস নং ৫০৪৩ | মুসলিম বাংলা