কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪৪. ক্রয়-বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৪৫২৬
আন্তর্জাতিক নং: ৪৫২৬
ক্রয়-বিক্রয়ের অধ্যায়
উপযোগী হওয়ার পূর্বে এই শর্তে ফল ক্রয় যে, সে তা কেটে নেবে, উপযুক্ত হওয়ার কাল পর্যন্ত গাছে রেখে দেবে না
৪৫২৭. মুহাম্মাদ ইবনে সালামা এবং হারিস ইবনে মিসকীন (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) খেজুর ফল লাল হওয়ার পূর্বে বিক্রয় করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আল্লাহর সৃষ্ট কোন দুর্যোগে যদি ফল বিনষ্ট হয়ে যায়, তবে মুসলমান ভাই থেকে কিসের বিনিময়ে মূল্য আদায় করবে?
كتاب البيوع
شِرَاءُ الثِّمَارِ قَبْلَ أَنْ يَبْدُوَ صَلَاحُهَا عَلَى أَنْ يَقْطَعَهَا وَلَا يَتْرُكَهَا إِلَى أَوَانِ إِدْرَاكِهَا
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ عَنْ ابْنِ الْقَاسِمِ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى تُزْهِيَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا تُزْهِيَ قَالَ حَتَّى تَحْمَرَّ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَأَيْتَ إِنْ مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ فَبِمَ يَأْخُذُ أَحَدُكُمْ مَالَ أَخِيهِ

হাদীসের ব্যাখ্যা:

উলামায়ে কিরাম লিখেন যে, যদি ফল এরূপ নষ্ট হয়ে যায় যে, ক্রেতা কিছুই পায়নি, সবই ধ্বংস হয়ে গেছে, তবে বাগান বিক্রেতার উচিত, মূল্য কিছুই গ্রহণ করবে না। যদি গ্রহণ করে থাকে তবে ফেরত দিবে। আর যদি এরূপ না হয় বরং কতক ক্ষতি হয়ে থাকে তবে এ অনুপাতে মূল্য হ্রাস করবে। এসব নির্দেশের মূলকথা হচ্ছে প্রত্যেকের কল্যাণকামিতা এবং সংগত সীমা পর্যন্ত প্রত্যেকের লাভের বিষয় সংরক্ষণ করা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)