কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪৪. ক্রয়-বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৪৪৬৩
আন্তর্জাতিক নং: ৪৪৬৩
ক্রয়-বিক্রয়ের অধ্যায়
অন্তর দিয়ে কসমে বিশ্বাস না করলে সাদ্‌কার আদেশ
৪৪৬৪. মুহাম্মাদ ইবনে কুদামা (রাহঃ) ......... কায়স ইবনে আবু গারাযা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা মদীনায় ক্রয়-বিক্রয় করতাম। আমরা নিজেদেরকে ‘সামাসেরাহ (দালাল) বলতাম, আর অন্য লোকও আমাদেরকে তাই বলত। একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নিকট দিয়ে যাবার সময় উক্ত নাম অপেক্ষা সুন্দর নামে আমাদেরকে আখ্যায়িত করলেন। তিনি বললেনঃ হে ব্যবসায়ীগণ! তোমাদের এ ব্যবসা কাজে অপ্রয়োজনীয় কথা এবং কসম সংযোজিত হয়, অতএব তোমরা ব্যবসা করার সঙ্গে দান-খয়রাতও করবে।
كتاب البيوع
الْأَمْرُ بِالصَّدَقَةِ لِمَنْ لَمْ يَعْتَقِدْ الْيَمِينَ بِقَلْبِهِ فِي حَالِ بَيْعِهِ
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ عَنْ جَرِيرٍ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ قَيْسِ بْنِ أَبِي غَرَزَةَ قَالَ كُنَّا بِالْمَدِينَةِ نَبِيعُ الْأَوْسَاقَ وَنَبْتَاعُهَا وَنُسَمِّي أَنْفُسَنَا السَّمَاسِرَةَ وَيُسَمِّينَا النَّاسُ فَخَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمَّانَا بِاسْمٍ هُوَ خَيْرٌ لَنَا مِنْ الَّذِي سَمَّيْنَا بِهِ أَنْفُسَنَا فَقَالَ يَا مَعْشَرَ التُّجَّارِ إِنَّهُ يَشْهَدُ بَيْعَكُمْ الْحَلِفُ وَاللَّغْوُ فَشُوبُوهُ بِالصَّدَقَةِ

হাদীসের ব্যাখ্যা:

ঘটনা হচ্ছে নিজের পণ্য বিক্রি ও গ্রাহককে ক্রয়ের প্রতি উৎসাহিত করার জন্য বহু ব্যবসায়ী শপথ করে থাকে, এ ছাড়া আরও এমন সব কথা বলে যা আল্লাহর নিকট অসার, অনর্থক ও অপসন্দনীয় হয়ে থাকে। এজন্য রাসূলুল্লাহ ﷺ এ বাণীতে দিকনির্দেশনা করেছেন যে, এর কাফফারা হিসাবে ব্যবসায়ীগণ সাদকাহ (অর্থাৎ আল্লাহর রাস্তায় দরিদ্র, মিসকীন ইত্যাদির খিদমত ও সাহায্যকে নিজের ব্যবসায় অন্তর্ভুক্ত করে নেবে) এটা ইনশাআল্লাহ্ সম্পদ প্রিয়তার সেই রোগের প্রতিষেধকও হবে, যা ব্যবসায়ীদের দ্বারা অপসন্দনীয় কথাবার্তা ও অসত্য কাজ করিয়ে নেয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে নাসায়ী - হাদীস নং ৪৪৬৩ | মুসলিম বাংলা