কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪৩. কুরবানীর অধ্যায়
হাদীস নং: ৪৪৩৬
আন্তর্জাতিক নং: ৪৪৩৬
কুরবানীর অধ্যায়
অজ্ঞাত লোকের যবেহকৃত পশু
৪৪৩৭. ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। বেদুঈনদের কেউ কেউ আমাদের নিকট গোশত নিয়ে আসত। আর আমরা জানতাম না এর উপর যবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে কি না। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তোমরা এর উপর আল্লাহর নাম উচ্চারণ কর এবং খাও।
كتاب الضحايا
ذَبِيحَةُ مَنْ لَمْ يَعْرِفْ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّ نَاسًا مِنْ الْأَعْرَابِ كَانُوا يَأْتُونَا بِلَحْمٍ وَلَا نَدْرِي أَذَكَرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ أَمْ لَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اذْكُرُوا اسْمَ اللَّهِ عَزَّ وَجَلَّ عَلَيْهِ وَكُلُوا
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম এই যে, অহেতুক সন্দেহে পড়তে নেই। যখন তারা মুসলমান হয়ে গিয়েছে, তখন বুঝা চাই যে, তারা আল্লাহর নাম নিয়েই যবেহ করে থাকে। এজন্য তোমরা আল্লাহর নাম নিয়ে খেয়ে নাও। এর অর্থ কখনো এই নয় যে, যদি তারা আল্লাহর নাম না নিয়েই কাফেরদের পদ্ধতিতে যবেহ করে থাকে, তাহলে তোমাদের বিসমিল্লাহ পড়াতে এখন এটা হালাল হয়ে যাবে। কুরআন পাকে স্পষ্টভাবে বলা হয়েছে: وَلَا تَاۡکُلُوۡا مِمَّا لَمۡ یُذۡکَرِ اسۡمُ اللّٰہِ عَلَیۡہِ وَاِنَّہٗ لَفِسۡقٌ অর্থাৎ যে পশু যবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি এটা খেয়ো না। কেননা, এটা খাওয়া কঠিন গুনাহ। (সূরা আনআম)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)