কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৩৫. শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৩৮০০
আন্তর্জাতিক নং: ৩৮০০
শপথ ও মান্নতের অধ্যায়
মিথ্যা ও অপ্রয়োজনীয় কথা
৩৮০১. আলী ইবনে হুজুর ও মুহাম্মাদ ইবনে কুদামা (রাহঃ) ......... কায়স ইবনে আবু গারাযা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা মদীনায় ক্রয়-বিক্রয় করছিলাম। আমরা আমাদেরকে দালাল বলতাম এবং লোকেরাও আমাদেরকে দালাল বলতো। একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নিকট এসে আমাদের এমন নামে ডাকলেন, যা ছিল আমরা আমাদেরকে এবং লোকেরা আমাদেরকে যে নামে ডাকতো, তা থেকে উত্তম। তিনি বললেনঃ হে ব্যবসায়ীর দল! তোমাদের ব্যাবসায়ে মিথ্যা এবং শপথ মিশ্রিত হয়ে থাকে। অতএব তোমরা এতে সাদ্কা মিশিয়ে নাও।
(كتاب الأيمان والنذور(وفي ضمنه كتاب المزارعة
فِي اللَّغْوِ وَالْكَذِبِ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ وَمُحَمَّدُ بْنُ قُدَامَةَ قَالَا حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ قَيْسِ بْنِ أَبِي غَرَزَةَ قَالَ كُنَّا بِالْمَدِينَةِ نَبِيعُ الْأَوْسَاقَ وَنَبْتَاعُهَا وَكُنَّا نُسَمِّي أَنْفُسَنَا السَّمَاسِرَةَ وَيُسَمِّينَا النَّاسُ فَخَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَسَمَّانَا بِاسْمٍ هُوَ خَيْرٌ مِنْ الَّذِي سَمَّيْنَا أَنْفُسَنَا وَسَمَّانَا النَّاسُ فَقَالَ يَا مَعْشَرَ التُّجَّارِ إِنَّهُ يَشْهَدُ بَيْعَكُمْ الْحَلِفُ وَالْكَذِبُ فَشُوبُوهُ بِالصَّدَقَةِ
হাদীসের ব্যাখ্যা:
ঘটনা হচ্ছে নিজের পণ্য বিক্রি ও গ্রাহককে ক্রয়ের প্রতি উৎসাহিত করার জন্য বহু ব্যবসায়ী শপথ করে থাকে, এ ছাড়া আরও এমন সব কথা বলে যা আল্লাহর নিকট অসার, অনর্থক ও অপসন্দনীয় হয়ে থাকে। এজন্য রাসূলুল্লাহ ﷺ এ বাণীতে দিকনির্দেশনা করেছেন যে, এর কাফফারা হিসাবে ব্যবসায়ীগণ সাদকাহ (অর্থাৎ আল্লাহর রাস্তায় দরিদ্র, মিসকীন ইত্যাদির খিদমত ও সাহায্যকে নিজের ব্যবসায় অন্তর্ভুক্ত করে নেবে) এটা ইনশাআল্লাহ্ সম্পদ প্রিয়তার সেই রোগের প্রতিষেধকও হবে, যা ব্যবসায়ীদের দ্বারা অপসন্দনীয় কথাবার্তা ও অসত্য কাজ করিয়ে নেয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: