কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৩২. হিবা / উপহার প্রদান সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৩৬৯০
আন্তর্জাতিক নং: ৩৬৯০
হিবা / উপহার প্রদান সংক্রান্ত অধ্যায়
পিতা কর্তৃক সন্তানকে দান করে তা ফেরত নেয়া এবং এ বিষয়ের হাদীসে বর্ণনাকারীদের বিরোধ
৩৬৯১. মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... ইবনে উমর ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তাঁরা হাদীসটি নবী (ﷺ) পর্যন্ত উন্নীত (মারফূ’) করেছেন, তিনি (রাসূলুল্লাহ্ (ﷺ)) বলেছেনঃ কারো জন্য এটা বৈধ নয় যে, সে কাউকে দান করে তা ফেরত নেবে। কিন্তু পিতা যা সে তার সন্তানকে দান করে (তা নিতে পারে)। কাউকে কিছু দান করে তা ফেরত নেয়া ঐ কুকুরের মত, যে অত্যধিক খাওয়ার পর বমি করে, সে বমি আবার খায়।
كتاب الهبة
رُجُوعُ الْوَالِدِ فِيمَا يُعْطِي وَلَدَهُ وَذِكْرُ اخْتِلَافِ النَّاقِلِينَ لِلْخَبَرِ فِي ذَلِكَ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ حُسَيْنٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ قَالَ حَدَّثَنِي طَاوُسٌ عَنْ ابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ يَرْفَعَانِ الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِرَجُلٍ يُعْطِي عَطِيَّةً ثُمَّ يَرْجِعُ فِيهَا إِلَّا الْوَالِدَ فِيمَا يُعْطِي وَلَدَهُ وَمَثَلُ الَّذِي يُعْطِي عَطِيَّةً ثُمَّ يَرْجِعُ فِيهَا كَمَثَلِ الْكَلْبِ أَكَلَ حَتَّى إِذَا شَبِعَ قَاءَ ثُمَّ عَادَ فِي قَيْئِهِ

হাদীসের ব্যাখ্যা:

হাদিয়া দিয়ে ফেরত গ্রহণ সম্পর্কে এ থেকে অধিক সঠিক ও প্রভাব বিস্তারকারী দৃষ্টান্ত হতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)