কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৩১. বিশেষ প্রকারের দান
হাদীস নং: ৩৬৮৫
আন্তর্জাতিক নং: ৩৬৮৫
বিশেষ প্রকারের দান
’নাহল’ সম্পর্কিত নুমান ইবনে বশীর (রাযিঃ)-এর হাদীসের বর্ণনায় বিরোধ
৩৬৮৬. উবায়দুল্লাহ্ ইবনে সাঈদ (রাহঃ) ......... মুসলিম ইবনে সুবায়হ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নুমান ইবনে বশীর (রাযিঃ)-কে আমি বলতে শুনেছি, আমার পিতা আমাকে নিয়ে নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হলেন, আমাকে যা দান করেছেন, তাঁকে তার সাক্ষী করার জন্য। তিনি বললেনঃ এই ছেলে ব্যতীত তোমার আরো ছেলে আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি তালুর সাথে হাত একত্রিত করে ইশারা করে বললেন যে, তাদের মধ্যে সমতা রক্ষা করলে না কেন?
كتاب النّحل
ذِكْرُ اخْتِلَافِ أَلْفَاظِ النَّاقِلِينَ لِخَبَرِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ فِي النُّحْلِ
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ عَنْ يَحْيَى عَنْ فِطْرٍ قَالَ حَدَّثَنِي مُسْلِمُ بْنُ صُبَيْحٍ قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ ذَهَبَ بِي أَبِي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُشْهِدُهُ عَلَى شَيْءٍ أَعْطَانِيهِ فَقَالَ أَلَكَ وَلَدٌ غَيْرُهُ قَالَ نَعَمْ وَصَفَّ بِيَدِهِ بِكَفِّهِ أَجْمَعَ كَذَا أَلَا سَوَّيْتَ بَيْنَهُمْ