কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৩১. বিশেষ প্রকারের দান

হাদীস নং: ৩৬৭৮
আন্তর্জাতিক নং: ৩৬৭৮
বিশেষ প্রকারের দান
’নাহল’ সম্পর্কিত নুমান ইবনে বশীর (রাযিঃ)-এর হাদীসের বর্ণনায় বিরোধ
৩৬৭৯. মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... উরওয়া (রাহঃ) তার পিতা হতে বর্ণনা করেন, বশীর (রাযিঃ) নবী (ﷺ) এর নিকট এসে বললেনঃ হে আল্লাহর নবী! আমি নুমানকে কিছু দান করেছি। তিনি বললেনঃ তুমি কি তার ভাইদেরকেও দান করেছ? বশীর বললেনঃ না। তিনি বললেনঃ তাহলে তুমি তা ফিরিয়ে নাও।
كتاب النّحل
ذِكْرُ اخْتِلَافِ أَلْفَاظِ النَّاقِلِينَ لِخَبَرِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ فِي النُّحْلِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ قَالَ حَدَّثَنَا حِبَّانُ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّ بَشِيرًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ نَحَلْتُ النُّعْمَانَ نِحْلَةً قَالَ أَعْطَيْتَ لِإِخْوَتِهِ قَالَ لَا قَالَ فَارْدُدْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান