কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৩০. ওছিয়াত সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৬৬৪
আন্তর্জাতিক নং: ৩৬৬৪
ওছিয়াত সম্পর্কিত অধ্যায়
সুফিয়ানের বর্ণনায় বর্ণনা বিরোধ
৩৬৬৫. মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ্ ইবনে মুবারক (রাহঃ) ......... সা’দ ইবনে উবাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার মাতা ইনতিকাল করেছেন, আমি কি তার পক্ষ হতে সাদ্কা করব? তিনি বললেনঃ হ্যাঁ। আমি বললামঃ কোন্ সাদ্কা উত্তম? তিনি বললেনঃ পানি পান করানো (-র ব্যবস্থা করা)।
كتاب الوصايا
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى سُفْيَانَ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ قَالَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامٍ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا قَالَ نَعَمْ قُلْتُ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ سَقْيُ الْمَاءِ
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন বর্ণনায় এ ঘটনার বিস্তারিত এভাবে বর্ণনা করা হয়েছে যে, হযরত সাদ ইবনে উবাদার মার যখন ইনতিকাল হয় তিনি তখন সফরে ছিলেন, সফর থেকে ফেরার পথে হজুর ﷺ-এর খিদমতে উপস্থিত হয়ে বললেন, আমার অনুপস্থিতিতে আমার মা ইনতিকাল করেছেন। আমার ধারণা আমি যদি নিকটে থাকতাম তবে তিনি তাঁর আখেরাতের জন্য সাদকা ইত্যাদির ওসীয়ত করতেন। যেমন আমি তাঁর ঈসালে সওয়াবের জন্য সাদকা করতে চাই, তাই কোন জাতীয় সাদকা উত্তম ও তাঁর জন্য বেশি সওয়াবের কারণ হবে?
তিনি তাঁকে কুয়া তৈরি করে দেওয়ার পরামর্শ দিলেন। সুতরাং চাহিদা রয়েছে এমন স্থানে তিনি কুয়া তৈরি করে তাঁর মা'র ইসালে সওয়াবের জন্য ওয়াক্ফ করে দিলেন। কোন বর্ণনায় বাগান ওয়াকফ-এর উল্লেখ রয়েছে। হতে পারে উক্ত বাগানে কূপ ছিল।
রাসুলুল্লাহ ﷺ-এর যুগে তাঁর উপদেশে ওয়াকফ করার এটা দ্বিতীয় ঘটনা। এ থেকে এটাও জানা গেল যে, কোন মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছাবার নিয়তে কোন নেকীর কাজ করা সঠিক এবং সওয়াব পৌঁছাবার দর্শনও সঠিক। নীতিগতভাবে এ ব্যাপারে আহলে সুন্নাতের উলামা একমত।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: