কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২৭. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ৩৫৪৬
আন্তর্জাতিক নং: ৩৫৪৬
তালাক - ডিভোর্স অধ্যায়
তালাকপ্রাপ্তা নারীর জন্য ইদ্দতের সময় তার ঘর থেকে বের হওয়ার অনুমতি
৩৫৫০. মুহাম্মাদ ইবনে রাফে’ (রাহঃ) ......... ফাতিমা বিনতে কায়স (রাযিঃ) বলেন, তিনি আবু আমর ইবনে হাফস (রাযিঃ) এর বিবাহাধীনে ছিলেন। তিনি ফাতিমাকে তিন তালাক দেন। ফাতিমা (রাযিঃ) বলেন, এরপর আমি রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে নিজের ঘর হতে বের হওয়ার অনুমতি চাইলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে নিজের ঘর থেকে ইবনে উম্মে মাকতুমের ঘরে যাওয়ার অনুমতি দিলেন।
রাবী বলেনঃ মারওয়ান ইবনে হাকাম এই মাসআলা অস্বীকার করেন এবং ফাতিমাকে তিনি এই বর্ণনায় সত্যবাদী মনে করেন না। আর উরওয়া (রাহঃ) বলেন, আয়েশা (রাযিঃ)-ও ফাতিমা (রাযিঃ)-এর কথা অস্বীকার করেন।
রাবী বলেনঃ মারওয়ান ইবনে হাকাম এই মাসআলা অস্বীকার করেন এবং ফাতিমাকে তিনি এই বর্ণনায় সত্যবাদী মনে করেন না। আর উরওয়া (রাহঃ) বলেন, আয়েশা (রাযিঃ)-ও ফাতিমা (রাযিঃ)-এর কথা অস্বীকার করেন।
كتاب الطلاق
الرُّخْصَةُ فِي خُرُوجِ الْمَبْتُوتَةِ مِنْ بَيْتِهَا فِي عِدَّتِهَا لِسُكْنَاهَا
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ حَدَّثَنَا حُجَيْنُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تَحْتَ أَبِي عَمْرِو بْنِ حَفْصِ بْنِ الْمُغِيرَةِ فَطَلَّقَهَا آخِرَ ثَلَاثِ تَطْلِيقَاتٍ فَزَعَمَتْ فَاطِمَةُ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَفْتَتْهُ فِي خُرُوجِهَا مِنْ بَيْتِهَا فَأَمَرَهَا أَنْ تَنْتَقِلَ إِلَى ابْنِ أُمِّ مَكْتُومٍ الْأَعْمَى فَأَبَى مَرْوَانُ أَنْ يُصَدِّقَ فَاطِمَةَ فِي خُرُوجِ الْمُطَلَّقَةِ مِنْ بَيْتِهَا قَالَ عُرْوَةُ أَنْكَرَتْ عَائِشَةُ ذَلِكَ عَلَى فَاطِمَةَ
বর্ণনাকারী: