কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২৫. জিহাদ-শাহাদাতের অধ্যায়

হাদীস নং: ৩১২৪
আন্তর্জাতিক নং: ৩১২৪
জিহাদ-শাহাদাতের অধ্যায়
১৪. আল্লাহর রাস্তায় জিহাদকারীর জন্য আল্লাহ যে জিনিসের দায়িত্ব গ্রহণ করেছেন
৩১২৮. আমর ইবনে উছমান ইবনে সাঈদ ইবনে কাছীর ইবনে দীনার (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে আল্লাহর রাস্তায় জিহাদ করে আর কে আল্লাহর রাস্তায় জিহাদ করে তা আল্লাহু ভাল জানেন, তার উদাহরণ হলো সে রোযাদারের ন্যায়, যে রাত জেগে ইবাদত করে। আল্লাহর রাস্তায় মুজাহিদের জন্য আল্লাহ তাআলা দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ হয়তো তাকে মৃত্যু দান করে জান্নাতে প্রবেশ করাবেন অথবা তাকে নিরাপদে ফিরিয়ে আনবেন পুণ্য অথবা গনিমতের প্রাপ্ত সম্পদসহ।
كتاب الجهاد
بَاب مَا تَكَفَّلَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِمَنْ يُجَاهِدُ فِي سَبِيلِهِ
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ قَالَ حَدَّثَنَا أَبِي عَنْ شُعَيْبٍ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ وَاللَّهُ أَعْلَمُ بِمَنْ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ الصَّائِمِ الْقَائِمِ وَتَوَكَّلَ اللَّهُ لِلْمُجَاهِدِ فِي سَبِيلِهِ بِأَنْ يَتَوَفَّاهُ فَيُدْخِلَهُ الْجَنَّةَ أَوْ يُرْجِعَهُ سَالِمًا بِمَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, ঘরে প্রত্যাবর্তন পর্যন্ত আল্লাহর নিকট সে অবিচ্ছিন্ন ইবাদতে রয়েছে। আর সে সেই ইবাদতকারী বান্দাগণের ন্যায় যারা ধারাবাহিক রোযা রাখে, আল্লাহর সমীপে দাঁড়িয়ে নামায পড়ে ও আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)