কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২৩. যাকাতের অধ্যায়

হাদীস নং: ২৬১২
আন্তর্জাতিক নং: ২৬১২
যাকাতের অধ্যায়
কোন সম্প্রদায়ের আযাদকৃত গোলাম সে সম্প্রদায়ের সদস্য (হিসেবেই পরিগণিত)
২৬১৪. আমর ইবনে আলী (রাহঃ) ......... আবু রাফি (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একবার মাখযূম গোত্রের এক ব্যক্তিকে সাদ্‌কা উসূল করার জন্য নিযুক্ত করলেন। তখন আবু রাফি (রাযিঃ) তাঁর অনুসরণ করতে চাইলে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন যে, সাদ্‌কা আমাদের জন্য বৈধ নয়। আর কোন সম্প্রদায়ের আযাদকৃত গোলাম সে সম্প্রদায়ের সদস্য (হিসেবেই পরিগণিত)
كتاب الزكاة
بَاب مَوْلَى الْقَوْمِ مِنْهُمْ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا يَحْيَى قَالَ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ حَدَّثَنَا الْحَكَمُ عَنْ ابْنِ أَبِي رَافِعٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعْمَلَ رَجُلًا مِنْ بَنِي مَخْزُومٍ عَلَى الصَّدَقَةِ فَأَرَادَ أَبُو رَافِعٍ أَنْ يَتْبَعَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الصَّدَقَةَ لَا تَحِلُّ لَنَا وَإِنَّ مَوْلَى الْقَوْمِ مِنْهُمْ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে একটি কথা তো এই জানা গেল যে, যেভাবে রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর খান্দানের লোকদের জন্য যাকাত বৈধ নয়, তেমনিভাবে তাঁর এবং তাঁর খান্দানের লোকদের গোলামদের জন্যও যাকাত গ্রহণ বৈধ নয়। এমনকি আযাদ হয়ে যাওয়ার পরও তারা যাকাতের তহবিল থেকে কিছু নিতে পারবে না। দ্বিতীয় বিষয়টি এই জানা গেল যে, যাকাত তহশীলের বিনিময় ও পারিশ্রমিক হিসাবে ঐ যাকাত থেকে প্রত্যেক কর্মচারীকে (সে যদি ধনীও হয়) বেতন-ভাতা দেওয়া যায়। তবে রাসূলুল্লাহ (ﷺ)-এর বংশের লোক এবং তাদের গোলামদের জন্য এরও অবকাশ নেই। তৃতীয় একটি বিষয় এ হাদীস থেকে এও জানা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ) এবং ইসলামী আইন গোলামদেরকে ঐ যুগে যখন দুনিয়াতে তাদের কোন মূল্যায়নই ছিল না- কি সুউচ্চ মর্যাদা দিয়েছিল এবং আইনগত মালিকদের খান্দানী বৈশিষ্ট্যসমূহের মধ্যে পর্যন্ত তাদেরকে অংশীদার করে দিয়েছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান