কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২৩. যাকাতের অধ্যায়

হাদীস নং: ২৫৫৯
আন্তর্জাতিক নং: ২৫৫৯
যাকাতের অধ্যায়
সাদ্‌কায় বীরত্ব প্রকাশ করা প্রসঙ্গে
২৫৬১. আহমদ ইবনে সুলায়মান (রাহঃ) ......... আমর ইবনে শুআয়ব (রাহঃ) তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা গর্ব ও অপব্যয় না করে খাও, দান কর এবং পরিধান কর।
كتاب الزكاة
الِاخْتِيَالُ فِي الصَّدَقَةِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ حَدَّثَنَا يَزِيدُ قَالَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُوا وَتَصَدَّقُوا وَالْبَسُوا فِي غَيْرِ إِسْرَافٍ وَلَا مَخِيلَةٍ

হাদীসের ব্যাখ্যা:

খানা পিনা, লেবাস-পোশাক ইত্যাদি সম্পর্কে এ হাদীসে যা কিছু বলা হয়েছে, এটা একটা সুস্পষ্ট বিধান ও নীতি। অর্থাৎ, মানুষ হালাল খাদ্যসমূহ থেকে নিজের ইচ্ছানুযায়ী খাবে, পান করবে এবং মনমত হালাল পোশাক পরিধান করবে, এটা জায়েয। তবে শর্ত এই যে, তা অপচয়ের সীমায় পৌঁছতে পারবে না এবং অন্তরে গর্ব ও অহংকার থাকতে পারবে না। ইমাম বুখারী (রহ) বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.-এর এ বাণী উদ্ধৃত করেছেন: كل ما شئت والبس ما شئت ما أخطأتك اثنتان: سرف ومخيلة যা মনে চায় খাও, যা মনে চায় পরিধান কর, (এতে কোন দোষ নেই।) যে পর্যন্ত এ দু'টি বিষয় না থাকে, (১) অপচয়, (২) অহংকার। এ বিষয়ে এটাই মৌলিকনীতি ও শরী‘আতের মাপকাঠি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান