কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২৩. যাকাতের অধ্যায়
হাদীস নং: ২৪৭৭
আন্তর্জাতিক নং: ২৪৭৭
যাকাতের অধ্যায়
রৌপ্যের যাকাত
২৪৭৯, মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি আরোহণের ঘোড়া এবং ক্রীতদাসের যাকাত থেকে তোমাদেরকে অব্যাহতি দিলাম। এখন তোমরা স্বীয় মালের প্রত্যেক দুইশত দিরহামে পাঁচ দিরহাম হারে যাকাত আদায় কর।
كتاب الزكاة
بَاب زَكَاةِ الْوَرِقِ
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ عَفَوْتُ عَنْ الْخَيْلِ وَالرَّقِيقِ فَأَدُّوا زَكَاةَ أَمْوَالِكُمْ مِنْ كُلِّ مِائَتَيْنِ خَمْسَةً
হাদীসের ব্যাখ্যা:
ঘোড়া ও গোলাম যদি কারো কাছে ব্যবসার জন্য থাকে, তাহলে হযরত সামুরা ইবনে জুন্দুব রাযি.-এর সামনের হাদীস অনুযায়ী এগুলোর উপরও যাকাত ওয়াজিব হবে। তবে যদি ব্যবসার জন্য না হয়; বরং বাহন ও খেদমতের জন্য হয়, তাহলে এগুলোর মূল্য যাই হোক না কেন, এতে যাকাত ওয়াজিব হবে না। হযরত আলী রাযি.-এর এ হাদীসে গোলাম ও ঘোড়ার উপর যাকাত ওয়াজিব না হওয়ার যে কথা বলা হয়েছে, এর সম্পর্ক এ অবস্থার সাথেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)