আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১- ঈমানের অধ্যায়
হাদীস নং: ২২
আন্তর্জাতিক নং: ২৩
- ঈমানের অধ্যায়
১৫. আমলের দিক থেকে ঈমানদারদের শ্রেষ্ঠত্বের স্তরভেদ
২২। মুহাম্মাদ ইবনে উবাইদুল্লাহ্ (রাহঃ) ......... আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি আবু সাঈদ খুদরী (রাযিঃ)-কে বলতে শুনেছেন, রাসূল (ﷺ) বলেছেনঃ একবার আমি ঘুমন্ত অবস্থায় (স্বপ্নে) দেখলাম যে, লোকদেরকে আমার সামনে হাযির করা হচ্ছে। আর তাদের পরণে রয়েছে জামা। কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নীচ পর্যন্ত। আর উমর ইবনুল খাত্তাব (রাযিঃ)-কে আমার সামনে হাযির করা হল এমন অবস্থায় যে, তিনি তাঁর জামা (এত লম্বা যে) টেনে নিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি এর কী তা’বীর করেছেন? তিনি বললেনঃ (এ জামা মানে) দ্বীন।
كتاب الإيمان
باب تَفَاضُلِ أَهْلِ الإِيمَانِ فِي الأَعْمَالِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ النَّاسَ يُعْرَضُونَ عَلَىَّ، وَعَلَيْهِمْ قُمُصٌ مِنْهَا مَا يَبْلُغُ الثُّدِيَّ، وَمِنْهَا مَا دُونَ ذَلِكَ، وَعُرِضَ عَلَىَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَعَلَيْهِ قَمِيصٌ يَجُرُّهُ ". قَالُوا فَمَا أَوَّلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " الدِّينَ ".
হাদীসের ব্যাখ্যা:
লেবাস ও দ্বীনের মধ্যে এ সম্পর্ক ও সাদৃশ্য রয়েছে যে, লেবাস ঠাণ্ডা ও রৌদ্রের তাপ ইত্যাদি এ জগতের কষ্ট থেকে মানবদেহকে রক্ষা করে এবং এটা সৌন্দর্যের উপকরণ। আর দ্বীন আখেরাতে সৌন্দর্যের উপকরণ হবে এবং আযাব থেকে হেফাযতের কারণ হবে। স্বপ্নে যে সমস্ত লোককে হুযুর (ﷺ)-এর সামনে পেশ করা হয়েছিল, তারা সম্ভবত উম্মতের বিভিন্ন স্তর ও শ্রেণীর লোক ছিল। কিন্তু এমন ছিল যাদের দ্বীনের মধ্যে বিভিন্ন পর্যায়ের ত্রুটি ও অপূর্ণতা ছিল। তাদের মধ্যে হযরত উমর রাযি.ও ছিলেন, যার দ্বীন অত্যন্ত পরিপূর্ণ ছিল, তিনি আপদমস্তক দ্বীন ছিলেন এবং তাঁর দ্বীন নিজের সত্তা থেকেও বেশী ছিল। رضيَ اللهُ عنهُ وأرضاهُ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: