কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২১. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২০৭৯
আন্তর্জাতিক নং: ২০৭৯
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মু’মিনদের রূহসমূহ
২০৮৩। কাছীর ইবনে উবাইদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, এক বান্দা নিজের উপর অত্যাচার করছিল। এমতাবস্থায় তার কাছে মৃত্যু উপস্তিত হলে সে তার পরিবার-পরিজনকে বললঃ যখন আমি মৃত্যুবরণ করি তখন তোমরা আমাকে পুড়ে ফেলবে এবং ছাই করে ফেলবে। তারপর আমাকে বাতাসে সাগরে ফেলে দেবে। আল্লাহর কসম! যদি আল্লাহ তাআলা আমার উপর ক্ষমতা পান তাহলে তিনি আমাকে এমন শাস্তি দিবেন যা তাঁর সৃষ্টির কাউকেও দেননি।
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তার পরিবার-পরিজন তাই করল। (আল্লাহ তাআলা কিয়ামতের দিন) ঐ ব্যক্তিকে বলবেন, যে নিজের কিছু অংশ বিনষ্ট করে দিয়েছিলে ″তুমি তা ফিরিয়ে দাও″ তখন সে দাঁড়িয়ে যাবে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন “তুমি কেন এরূপ করেছিলে? সে বলবে, তোমার ভয়ে! অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন।
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তার পরিবার-পরিজন তাই করল। (আল্লাহ তাআলা কিয়ামতের দিন) ঐ ব্যক্তিকে বলবেন, যে নিজের কিছু অংশ বিনষ্ট করে দিয়েছিলে ″তুমি তা ফিরিয়ে দাও″ তখন সে দাঁড়িয়ে যাবে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন “তুমি কেন এরূপ করেছিলে? সে বলবে, তোমার ভয়ে! অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন।
كتاب الجنائز
باب أَرْوَاحِ الْمُؤْمِنِينَ
أَخْبَرَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " أَسْرَفَ عَبْدٌ عَلَى نَفْسِهِ حَتَّى حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ لأَهْلِهِ إِذَا أَنَا مُتُّ فَأَحْرِقُونِي ثُمَّ اسْحَقُونِي ثُمَّ اذْرُونِي فِي الرِّيحِ فِي الْبَحْرِ فَوَاللَّهِ لَئِنْ قَدَرَ اللَّهُ عَلَىَّ لَيُعَذِّبَنِّي عَذَابًا لاَ يُعَذِّبُهُ أَحَدًا مِنْ خَلْقِهِ قَالَ فَفَعَلَ أَهْلُهُ ذَلِكَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِكُلِّ شَىْءٍ أَخَذَ مِنْهُ شَيْئًا أَدِّ مَا أَخَذْتَ فَإِذَا هُوَ قَائِمٌ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ قَالَ خَشْيَتُكَ . فَغَفَرَ اللَّهُ لَهُ " .
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য হাদীসে বর্ণিত ব্যক্তির সঠিক তরীকা জানা ছিল না। আল্লাহর নাফরমানী করার পর তার মনে ভীতির সঞ্চার হয় এবং আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মন্দ পদক্ষেপ গ্রহণ করে। মৃতদেহকে পোড়ান এবং সে ভস্ম জলে-স্থলে ছড়িয়ে দেয়া খুবই অন্যায় ও অবৈধ কাজ। কিন্তু উক্ত ব্যক্তি আল্লাহর ভয়ে এবং তা থেকে বাঁচার জন্য এরূপ কাজ করেছিল। তাই আল্লাহ তা'আলা লোকটির মৃত্যুকালীন মূর্খতা এবং পূর্ববর্তী অপরাধ মাফ করে দিয়েছিলেন। এ হাদীস থেকে জানা গেল যে, যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহ তাকে কখনো লাঞ্ছিত ও অপমানিত করবেন না। আল্লাহ তাঁর বান্দার মনের অবস্থা সম্পর্কে পরিপূর্ণভাবে ওয়াকিফহাল। তাই তিনি কোন ব্যক্তিকে শাস্তিদান করলে বুঝতে হবে যে, তিনি তার উপর বিন্দুমাত্র যুলম করেননি এবং পুরোপুরি ইনসাফ করেছেন। কোন অপরাধীকে মাফ করে দিলে বুঝতে হবে যে, তিনি তার প্রতি দয়া প্রদর্শন করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)