কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১৭. ইস্তিসকার [বৃষ্টি প্রার্থনা ] অধ্যায়
হাদীস নং: ১৫২৩
আন্তর্জাতিক নং: ১৫২৩
ইস্তিসকার [বৃষ্টি প্রার্থনা ] অধ্যায়
বৃষ্টির সময় কথা বলা
১৫২৬। মুহাম্মাদ ইবনে মনসুর (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন বৃষ্টি হত তখন বলতেন, হে আল্লাহ! তুমি এ বৃষ্টিকে প্রবাহমান এবং উপকারী করে দাও।
كتاب الاستسقاء
باب الْقَوْلِ عِنْدَ الْمَطَرِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مِسْعَرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أُمْطِرَ قَالَ " اللَّهُمَّ اجْعَلْهُ صَيِّبًا نَافِعًا " .
হাদীসের ব্যাখ্যা:
বৃষ্টিও হচ্ছে এমনি একটি ব্যাপার, যা ধ্বংসেরও কারণ হতে পারে আবার এর দ্বারা সৃষ্টি জগতের কল্যাণও হতে পারে, মৃত প্রকৃতিতে করতে পারে প্রাণের সঞ্চার। এজন্যে যখন বৃষ্টি বর্ষিত হয়, তখন ঈমানদার বান্দাদের উচিত এ বৃষ্টি যেন উপকারী ও রহমতরূপে প্রতিপন্ন হয় সে জন্যে আল্লাহর দরবারে দু'আ করা। রাসূলুল্লাহ ﷺ যখন বৃষ্টির প্রয়োজন বোধ করে তার জন্যে দু'আ করতেন, তখনো তিনি এরূপই দু'আ করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)