কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১৪. জুমআ'র অধ্যায়

হাদীস নং: ১৪৩২
আন্তর্জাতিক নং: ১৪৩২
জুমআ'র অধ্যায়
ঐ মুহূর্তের উল্লেখ যে মুহূর্তে জুমআর দিনে দু'আ কবুল করা হয়
১৪৩৫। আমর ইবনে যুরারাহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবুল কাসেম (ﷺ) বলেছেন যে, নিশ্চয়ই জুমআর দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে, কোন মুসলিম বান্দা সেই সময়টি পেয়ে নামাযে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কোন কিছু প্রার্থনা করলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে তা দেবেন। (আবু হুরায়রা (রাযিঃ) বলেন) নবী (ﷺ) বলেছিলেন যে, এ মুহূর্তটি সংকীর্ণ।
كتاب الجمعة
ذكر الساعة التي يستجاب فيها الدعاء يوم الجمعة
أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم " إِنَّ فِي الْجُمُعَةِ سَاعَةً لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ عَزَّ وَجَلَّ شَيْئًا إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ " . قُلْنَا يُقَلِّلُهَا يُزَهِّدُهَا . قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ لاَ نَعْلَمُ أَحَدًا حَدَّثَ بِهَذَا الْحَدِيثِ غَيْرَ رَبَاحٍ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ إِلاَّ أَيُّوبَ بْنَ سُوَيْدٍ فَإِنَّهُ حَدَّثَ بِهِ عَنْ يُونُسَ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدٍ وَأَبِي سَلَمَةَ وَأَيُّوبُ بْنُ سُوَيْدٍ مَتْرُوكُ الْحَدِيثِ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান