কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১৪. জুমআ'র অধ্যায়

হাদীস নং: ১৩৭০
আন্তর্জাতিক নং: ১৩৭০
জুমআ'র অধ্যায়
জুমআয় উপস্থিত না হওয়ার ক্ষেত্রে সতর্কবাণী
১৩৭৩। মুহাম্মাদ ইবনে মা’মার (রাহঃ) ......... ইবনে আব্বাস এবং ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরের ধাপের উপর উপবিষ্ট অবস্থায় বলেছেন, হয় মানুষ জুমআ ছেড়ে দেওয়া থেকে বিরত থাকবে, না হয় আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিবেন এবং তারা গাফিলদের পর্যায়ভুক্ত হয়ে যাবে।
كتاب الجمعة
باب التشديد في التخلف عن الجمعة
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا حَبَّانُ، قَالَ حَدَّثَنَا أَبَانُ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنِ الْحَضْرَمِيِّ بْنِ لاَحِقٍ، عَنْ زَيْدٍ، عَنْ أَبِي سَلاَّمٍ، عَنِ الْحَكَمِ بْنِ مِينَاءَ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، وَابْنَ، عُمَرَ يُحَدِّثَانِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَهُوَ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ " لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَلَيَكُونَنَّ مِنَ الْغَافِلِينَ " .

হাদীসের ব্যাখ্যা:

উল্লিখিত হাদীসে জুমু'আর সালাতের ব্যাপারে যে অসাধারণ গুরুত্বারোপ করা হয়েছে এবং বর্জনকারীদের প্রতি যে কঠোর হুশিয়ারী উচ্চারিত হয়েছে তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যে সকল অপরাধের কারণে বান্দা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত পড়ে এবং অন্তরে মোহর মারা হয় তা থেকে আমাদেরকে হিফাযত করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
সুনানে নাসায়ী - হাদীস নং ১৩৭০ | মুসলিম বাংলা