কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৬. নামাযের সময়সূচী

হাদীস নং: ৫২৭
আন্তর্জাতিক নং: ৫২৭
নামাযের সময়সূচী
ইশার নামায তাড়াতাড়ি আদায় করা
৫২৮। আমর ইবনে আলী ও মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যোহরের নামায সময়ের শুরুতে আদায় করতেন। আসরের নামায সুর্য উজ্জ্বল থাকতেই আদায় করে নিতেন। সূর্যাস্তের পরেই মাগরিবের নামায আদায় করতেন। ইশার নামায কখনও লোক একত্র হলে তাড়াতাড়ি আদায় করতেন আবার কখনও লোক জমায়েত দেরিতে হলে বিলম্বে আদায় করতেন।
كتاب المواقيت
تعجيل العشاء
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَسَنٍ، قَالَ قَدِمَ الْحَجَّاجُ فَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ وَالْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ وَالْمَغْرِبَ إِذَا وَجَبَتِ الشَّمْسُ وَالْعِشَاءَ أَحْيَانًا كَانَ إِذَا رَآهُمْ قَدِ اجْتَمَعُوا عَجَّلَ وَإِذَا رَآهُمْ قَدْ أَبْطَئُوا أَخَّرَ .

হাদীসের ব্যাখ্যা:

হযরত জাবির (রা) এবং হযরত আবূ বারযা আসলামী (রা) বর্ণিত হাদীস থেকে যুহরের সালাত সম্পর্কে নবী কারীম ﷺ এর সাধারণ আমল জানা গেল। আর তা হল এই যে, তিনি দ্বিপ্রহরের পর পরই যুহরের সালাত আদায় করতেন। তবে আবূ সাঈদ (রা) থেকে বর্ণিত হাদীস থেকে একথা পরিষ্কার হয় যে নবী কারীম ﷺ এর এ অভ্যাস গ্রীষ্ম ব্যতীত অপরাপর ঋতুর ক্ষেত্রে প্রযোজ্য ছিল। কারণ যখনই প্রচণ্ড গরম পড়ত তখনই তিনি গরমে ভাটা পড়লে যুহরের সালাত আদায় করে নিতেন এবং উম্মাতকেও সেই দিক নির্দেশনা দিতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)