কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৫১৭৮
আন্তর্জাতিক নং: ৫২৬৮
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১৭৪. পিঁপড়া মারা- সস্পর্কে।
৫১৭৮. আবু সালিহ মাহবুব (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমরা কোন এক সফরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। তিনি তাঁর প্রয়োজনে বাইরে গেলে, আমরা সেখানে একটা চড়ুই পাখি দেখতে পাই, যার দু’টি বাচ্চা ছিল। তখন আমরা তার বাচ্চা দু’টি নিয়ে আসলে, সে আমাদের উপর আছড়ে পড়ে।

এ সময় নবী (ﷺ) এসে বলেনঃ কে এর বাচ্চা এনে একে কষ্ট দিচ্ছ! এর বাচ্চা একে ফিরিয়ে দাও। এরপর তিনি একটা পিঁপড়ার গর্ত, যা আমরা জ্বালিয়ে দিয়েছিলাম, দেখে বলেনঃ এদের কে জ্বালিয়ে দিয়েছে? তখন আমরা বলিঃ আমরা। তখন নবী (ﷺ) বলেনঃ আগুনের রব ছাড়া আর কারো জন্য উচিত নয় যে, সে অন্য কাউকে আগুন দিয়ে শাস্তি দেবে।
كتاب الأدب
باب فِي قَتْلِ الذَّرِّ
حَدَّثَنَا أَبُو صَالِحٍ، مَحْبُوبُ بْنُ مُوسَى أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنِ ابْنِ سَعْدٍ، - قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ الْحَسَنُ بْنُ سَعْدٍ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَانْطَلَقَ لِحَاجَتِهِ فَرَأَيْنَا حُمَّرَةً مَعَهَا فَرْخَانِ فَأَخَذْنَا فَرْخَيْهَا فَجَاءَتِ الْحُمَّرَةُ فَجَعَلَتْ تُعَرِّشُ فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " مَنْ فَجَعَ هَذِهِ بِوَلَدِهَا رُدُّوا وَلَدَهَا إِلَيْهَا " . وَرَأَى قَرْيَةَ نَمْلٍ قَدْ حَرَّقْنَاهَا فَقَالَ " مَنْ حَرَّقَ هَذِهِ " . قُلْنَا نَحْنُ . قَالَ " إِنَّهُ لاَ يَنْبَغِي أَنْ يُعَذِّبَ بِالنَّارِ إِلاَّ رَبُّ النَّارِ " .

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ মানুষকে জন্তু-জানোয়ার এবং পশুপাখির উপর পূর্ণ কর্তৃত্ব দান করেছেন। মানুষ প্রয়োজন-মোতাবিক পশুপাখিকে কাজে লাগাতে পারে। কিন্তু এ ব্যাপারেও খুব সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহর নবী ﷺ হিদায়াত করেছেন। যেসব জন্তুকে যবেহ করে খাওয়া বৈধ, সেগুলো আগুনের মধ্যে বা ফুটন্ত পানি অথবা তেলের মধ্যে নিক্ষেপ করা খুবই অন্যায় এবং গুনাহর কাজ। কোন ইতর প্রাণীর বাচ্চাকে তার মায়ের কাছে থেকে বিচ্ছিন্ন করে তার মায়ের মনে কষ্ট দেয়া অনুচিত এবং রাসুলের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থি। মানুষের প্রয়োজন পূরণ করার জন্য যখন বেশুমার পূর্ণবয়স্ক পশুপাখি রয়েছে, তখন কেন পশুপাখির বাচ্চা বধ করা হবে। অবশ্য প্রয়োজনবশত তা ব্যবহার করা যাবে। তবে বিনা প্রয়োজনে শুধু শখ মিটানোর জন্য পশুপাখির বাচ্চাকে মা থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যে সব পশুপাখি বা প্রাণী খাওয়া বৈধ নয়, সেগুলোকে অহেতুক বিরক্ত করা অনুচিত এবং আগুন দ্বারা তাদেরকে মারা অন্যায়। বিষধর এবং হিংস্র প্রাণী ছাড়া প্রত্যেক ইতর প্রাণীর দুনিয়ার বুকে জীবন ধারণ করার অধিকার বৈধ এবং স্বীকৃত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: