কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৫০২৩
আন্তর্জাতিক নং: ৫১১১
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১১৬. সন্দেহ দূর করা- সম্পর্কে।
৫০২৩. আহমদ ইবনে ইউনুস (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার নবী (ﷺ)-এর কিছু সাহাবী তাঁর কাছে এসে বলেন ইয়া রাসূলাল্লাহ! আমরা আমাদের অন্তরে এমন কিছু সন্দেহ অনুভব করি যা বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা চাইনা যে, এ ধরনের সন্দেহ সৃষ্টি হোক এবং আমরা তা বর্ণনা করি। তিনি জিজ্ঞাসা করেনঃ তোমাদের মধ্যে কি এরূপ সন্দেহের সৃষ্টি হয়? তারা বলেনঃ হ্যাঁ। তখন তিনি বলেনঃ এ হলো স্পষ্ট ঈমানের নিদর্শন।
كتاب الأدب
باب فِي رَدِّ الْوَسْوَسَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَهُ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ نَجِدُ فِي أَنْفُسِنَا الشَّىْءَ نُعْظِمُ أَنْ نَتَكَلَّمَ بِهِ أَوِ الْكَلاَمَ بِهِ مَا نُحِبُّ أَنَّ لَنَا وَأَنَّا تَكَلَّمْنَا بِهِ . قَالَ " أَوَقَدْ وَجَدْتُمُوهُ " . قَالُوا نَعَمْ . قَالَ " ذَاكَ صَرِيحُ الإِيمَانِ " .
হাদীসের ব্যাখ্যা:
ওয়াসওয়াসা মুমিন ব্যক্তিকে বিচলিত করে। সে তার ঈমান এবং আমলের যাচাই করা শুরু করে। মন্দ চিন্তাকে তার অন্তর থেকে মুছে ফেলে দেয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করে। মনের কলুষতার জন্য ওয়াসওয়াসার সৃষ্টি হয় না, বরং ওয়াসওয়াসার উদ্ভব হওয়ার কারণে মুমিন ব্যক্তির অন্তরে মন্দকে প্রতিরোধ করার এক দুর্বার শক্তি সৃষ্টি হয়। এ কারণেই নবী করীম (ﷺ) মুমিনের অন্তরের সংগ্রাম ও সংঘর্ষকে খালেস ঈমান হিসাবে আখ্যায়িত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)