কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৪৯৮৯
আন্তর্জাতিক নং: ৫০৭৩
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১০৭. সকাল বেলা কোন দুআ পড়বে- সে সস্পর্কে।
৪৯৮৯. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে গাননাম বায়াযী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন; যে ব্যক্তি সকালে বলবেঃ সকালে আমার কাছে যে নিআমত আছে, তা আপনিই দিয়েছেন। আপনি একক, আপনার কোন শরীক নেই। সমস্ত প্রশংসা ও শোকর আপনারই, তবে সে যেন সেদিনের শোকর আদায় করলো। আর যে ব্যক্তি সন্ধ্যায় এরূপ বলবে, সে যেন সে রাতের শোকর আদায় করলো।
كتاب الأدب
باب مَا يَقُولُ إِذَا أَصْبَحَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، وَإِسْمَاعِيلُ، قَالاَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَنْبَسَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ غَنَّامٍ الْبَيَاضِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ حِينَ يُصْبِحُ اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ فَمِنْكَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ . فَقَدْ أَدَّى شُكْرَ يَوْمِهِ وَمَنْ قَالَ مِثْلَ ذَلِكَ حِينَ يُمْسِي فَقَدْ أَدَّى شُكْرَ لَيْلَتِهِ " .
হাদীসের ব্যাখ্যা:
হক কথা হলো, বান্দা কোনক্রমেই আল্লাহ তা'আলার নিয়ামত রাজির হক আদায় করার মত শুকরিয়া আদায় করতে পারে না। এটা মহাবদান্যশীল মুনিবের দয়া যে, এমন সামান্য শুকরিয়াকেও তিনি যথেষ্ট বলে স্বীকৃতি দিয়ে দেন।
কথিত আছে, হযরত দাউদ (আ) আল্লাহ তা'আলার দরবারে আরয করলেন: হে আল্লাহ! আপনার নিয়ামতের তো কোন সীমা-সংখ্যা নেই, আমি কী করে এত নিয়ামতের শুকরিয়া আদায় করবো? জবাবে আল্লাহ তা'আলা বললেন: তোমার এই যে অনুভূতি, সকল নিয়ামতই একমাত্র আমার পক্ষ থেকে, এটাই শুকরিয়া হিসাবে যথেষ্ট।
لَكَ الْحَمْدُ وَلَكَ الشَّكْرُ
হে আল্লাহ, তোমারই সকল স্তব-স্তুতি, তোমারই সকল শুকরিয়া!

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: