কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৪৯৫৭
আন্তর্জাতিক নং: ৫০৪১
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১০১. এমন ছাদে শয়ন করা, যেখানে বেষ্টনী নেই।
৪৯৫৭. মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ..... আলী ইবনে শায়বান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এমন ছাদের উপর শোয়, যার বেষ্টনী নেই, তার উপর থেকে যিম্মাদারী উঠে যায়। (কেননা, এরূপ ছাদ থেকে ঘুমের মধ্যে পড়ে গিয়ে, সে মারা যেতে পারে!)
كتاب الأدب
باب فِي النَّوْمِ عَلَى سَطْحٍ غَيْرِ مُحَجَّرٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا سَالِمٌ، - يَعْنِي ابْنَ نُوحٍ - عَنْ عُمَرَ بْنِ جَابِرٍ الْحَنَفِيِّ، عَنْ وَعْلَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَثَّابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَلِيٍّ، - يَعْنِي ابْنَ شَيْبَانَ - عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ بَاتَ عَلَى ظَهْرِ بَيْتٍ لَيْسَ لَهُ حِجَارٌ فَقَدْ بَرِئَتْ مِنْهُ الذِّمَّةُ " .

হাদীসের ব্যাখ্যা:

এটাও প্রকৃতপক্ষে নিষেধাজ্ঞারই একটি বলিষ্ঠ ধরন। যার মর্ম এই যে, আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে বান্দার হেফাযত ও নিরাপত্তার যে গায়েবী ব্যবস্থাপনা রয়েছে- যার প্রতি কুরআন কারীমেও ইঙ্গিত করা হয়েছে: قُلۡ مَنۡ یَّکۡلَؤُکُمۡ بِالَّیۡلِ وَالنَّہَارِ অতঃপর কেউ যদি জেনে বুঝে এমন ছাদে নিদ্রা যায়, যার চতুষ্পার্শ্বে কোন প্রতিবন্ধক প্রাচীর নেই, তাহলে সে আল্লাহ্ তা'আলার এই নিরাপত্তা ব্যবস্থার অধিকার হারিয়ে ফেলে এবং নিরাপত্তা কাজে নিয়োজিত ফিরিশতাদের আর কোন দায়িত্ব থাকে না। আল্লাহ না করুন, সে যদি সেখান থেকে পড়ে গিয়ে মারা যায় অথবা শরীরে মারাত্মক আঘাত পায়, তাহলে অন্য কারো উপর এর দায়িত্ব বর্তাবে না; বরং এর জন্য সে নিজেই দায়ী থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান